ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

ভারত-পাকিস্তান সংঘাত নিরসনে আগ্রহী যুক্তরাষ্ট্র


  • আপলোড সময় : মঙ্গলবার ১৩ মে, ২০২৫ সময় : ২:৫৯ এএম

আন্তর্জাতিক ডেস্ক

ভারত এবং পাকিস্তানের মধ্যে চলমান সংঘাত বন্ধ করতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র।  হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লিভিট এক বিবৃতিতে জানান, বর্তমান পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে, যা নিয়ে মার্কিন পররাষ্ট্র সচিব এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিয়ো গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চান, যত দ্রুত সম্ভব সংঘাত কমে আসুক। তিনি অনেক আগেই জানতেন, এই দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছে। তবে, উভয় দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের সুসম্পর্ক রয়েছে। মার্কো রুবিয়ো দুই নেতার সঙ্গে যোগাযোগ রেখে চলমান সংকটের সমাধান খুঁজছেন।

ওয়াশিংটন চায় দুই দেশের মধ্যে উত্তেজনা প্রশমিত হোক। মার্কো রুবিয়ো সেই বার্তাই দিয়েছেন। পেহেলগাঁওয়ে হামলার পর যুক্তরাষ্ট্র ভারতের পাশে থাকার আশ্বাস দিয়েছিল। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ওই হামলার কড়া নিন্দা করে বলেছিলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে রয়েছে। যদিও পাকিস্তান ওই হামলার সঙ্গে সম্পর্ক অস্বীকার করেছে।

শুরু থেকেই যুক্তরাষ্ট্র দুই দেশের মধ্যে উত্তেজনা কমাতে এবং কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধান খুঁজতে আহ্বান জানিয়ে আসছে। তবে পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে।

বুধবার হোয়াইট হাউসে ভারত-পাকিস্তান সংঘাত ও দুই দেশের মধ্যে বাড়তে থাকা উত্তেজনা নিয়ে মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেন, পরিস্থিতি খুবই উদ্বেগজনক।

নিজের অবস্থান ব্যাখ্যা করে ট্রাম্প বলেন, আমি উভয় দেশের সঙ্গে চলতে পারি। তাদের ভালোভাবেই চিনি। আমি চাই, তারা সংঘাত থেকে বিরত থাকুক। আশা করি, এখন তারা শান্ত হবে।  ট্রাম্প আরও বলেন, দুই দেশের সঙ্গেই আমার সুসম্পর্ক রয়েছে। যদি কোনোভাবে আমি সাহায্য করতে পারি, তবে অবশ্যই করব।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর