ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

কটিয়াদীতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫ অনুষ্ঠিত


  • আপলোড সময় : বুধবার ১৪ মে, ২০২৫ সময় : ২:৩৬ পিএম

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ

‘জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৫  উদ্বোধন উপলক্ষে শনিবার (১০ই মে)  সকাল ১১টায় কটিয়াদী ০২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে উপজেলা শিক্ষা অফিস এর উদ্যোগে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আয়োজন করা হয়।

সহকারি  উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইমান আলীর সভাপতিত্বে মাস্টার নিয়াজ মোহাম্মদ খুররুম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি)  লাবনী আক্তার তারানা।  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য  রাখেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: মোস্তাফিজুর রহমান, প্রাথমিক শিক্ষক সমিতি জেলা শাখার সেক্রেটারি মো: মাহবুবুর রহমান,উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবু সাইদ মো: ইকবাল।

এ সময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক সুজিত কুমার সাহা,কামরুল নাহার, নুরুল আমিন প্রমুখ শিক্ষকবৃন্দ।  শিক্ষার্থীদের হাতের লেখা, চিত্রাংকন ও  বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতার মাধ্যমে বিজয়ী  প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।  জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের এবারের প্রতিপাদ্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি।

 

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর