ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা

গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার


  • আপলোড সময় : মঙ্গলবার ১৩ মে, ২০২৫ সময় : ২:৩৯ এএম

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মোল্লাকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১০ মে ) সকাল সাড়ে ৮ টার দিকে দৌলতদিয়ার বাহিরচর ছাত্তার মেম্বার পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

 গ্রেফতারকৃত আসামী গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সাত্তার মেম্বার পাড়ার মৃত আব্দুল মোল্লার ছেলে। গোয়ালন্দ ঘাট থানা পুলিশ জানায়, রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলার সময় ছাত্রদের ওপর হামলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। এ ঘটনায় গত বছরের ২ সেপ্টেম্বর রাজবাড়ী সদর থানায় এক ছাত্রের দায়েরকৃত মামলায় মোহাম্মদ আলী মোল্লাকে গ্রেফতার করা হয়।

 

এ ব‍্যাপারে গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, রাজবাড়ীতে বৈষম্য বিরোধী ছাত্রের মামলায় মোহাম্মদ আলী মোল্লাকে গ্রেফতার করে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরবর্তীতে তাকে রাজবাড়ীর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর