ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

শিক্ষাপ্রতিষ্ঠানে ঈদের ছুটি ১৯ দিন


  • আপলোড সময় : বুধবার ১৪ মে, ২০২৫ সময় : ২:২০ এএম

চলতি ২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষাপঞ্জি অনুযায়ী, ঈদুল আজহা উপলক্ষ্যে দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি শুরু হবে আগামী ১ জুন থেকে। একইসঙ্গে ঈদের ছুটির সঙ্গে যুক্ত হবে গ্রীষ্মকালীন অবকাশের ছুটিও। ফলে স্কুলগুলোতে ছুটি হবে টানা ১৯ দিন, যা শেষ হবে ১৯ জুন।

জানা গেছে, সরকারি ও বেসরকারি কলেজে ঈদুল আজহার ছুটি শুরু হবে ৩ জুন, যা চলবে ১২ জুন পর্যন্ত। তবে দীর্ঘ ছুটির কারণে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে উপস্থিতি নিশ্চিত করতে ঈদের আগের দুটি শনিবার ১৭ মে ও ২৪ মে সাপ্তাহিক ছুটির দিনেও শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ঈদুল আজহা উপলক্ষ্যে ১১ ও ১২ জুন (বুধবার ও বৃহস্পতিবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে দাপ্তরিক কাজের স্বার্থে ১৭ মে ও ২৪ মে শনিবার সাপ্তাহিক ছুটির দিন হলেও অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, এ সিদ্ধান্তের আওতায় সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস খোলা থাকবে উল্লিখিত দুই শনিবারে। একই নির্দেশনা থাকছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রেও।

এদিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশে বন্ধ থাকবে ৩ জুন থেকে ২৩ জুন পর্যন্ত।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর