ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

সালমান হত্যার ঘটনায় মামলা: গ্রেফতার ১


  • আপলোড সময় : মঙ্গলবার ১৩ মে, ২০২৫ সময় : ১:৫৭ এএম

নড়াইল  প্রতিনিধি 

নড়াইলের লোহাগড়া উপজেলার শামুকখোলা গ্রামে যুবদল কর্মী বালু ব্যবসায়ী সালমান খন্দকার হত্যার ঘটনায় মামলা হয়েছে। নিহতের ছোট ভাই নাহিদ খন্দকার বাদি হয়ে রোববার (১১মে) সকালে লোহাগড়া থানায় এজাহারভূক্ত ২০ জন এবং অজ্ঞাত আরো কয়েক জনের নামে মামলা করেন। এঘটনায় লোহাগড়া থানা পুলিশ শামুকখোলা গ্রামের মান্নান মোল্যার ছেলে মশিয়ার মোল্যা কে রোববার ভোর রাতে গ্রেফতার করেছে। 

উল্লেখ্য নোয়াগ্রাম ইউনিয়নের শামুকখোলা গ্রামের খাজা খন্দকারের ছেলে ইউনিয়ন যুবদল কর্মী সালমান খন্দকার গত ৮মে রাতে স্থানীয় বন্ধুদের নিয়ে পার্শ্ববর্তী রামকান্তপুর মধুমতি নদীর পাড়ে পিকনিক করতে যায়। তবে রাত ১১ টার দিকে বাড়িতে ফিরলেও মোটরসাইকেল নিয়ে আবার সে বাড়ি থেকে বেরিয়ে যায়। পরদিন শুক্রবার সকালে কাউলিডাঙ্গা বিল থেকে পুলিশ তার ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করে।

  লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আশিকুর রহমান রোববার বিকালে বলেন,সালমান হত্যাকান্ডের ঘটনায় এজাহারভূক্ত ২০ জন এবং অজ্ঞাত আরো কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে। তবে আসমিদের গ্রেফতারের স্বার্থে এই মূহুর্তে কারো নাম জানানো সম্ভব হচ্ছে না। এ ঘটনায় একজন গ্রেফতার হয়েছে। তাকে জিজ্ঞসাবাদ করা হচ্ছে। এখনো সে হত্যার বিষয়ে মুখ খোলেনি। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে। 

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর