ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

নাটোরে বিএনপি অফিসে সেনাবাহিনীর অভিযান


  • আপলোড সময় : মঙ্গলবার ১৩ মে, ২০২৫ সময় : ৮:৫৪ এএম

নাটোর প্রতিনিধি 

নাটোরের সিংড়ায় বিএনপির একটি অফিসে সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ আব্দুল কুদ্দুস আকন্দ (৫৫) নামে একজনকে গ্রেপ্তার করা‌ হয়েছে। তবে জেলা বিএনপি নেতাদের দাবি, অফিসটি অনুমোদনবিহীন ব্যক্তিগত অফিস।

সোমবার (১৩মে) দুপুরে আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে। রোববার (১১ মে) দিবাগত রাতে সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নের বামিহাল বাজারে এ ঘটনা ঘটে। আটককৃত আলহাজ্ব আব্দুল কুদ্দুস আকন্দ (৫৫) বামিহাল গ্রামের মৃত খোকা আনন্দের ছেলে।


জানা যায়, আব্দুল কুদ্দুস নিজেকে ইউনিয়ন বিএনপির মৎস্যজীবী দলের সভাপতি দাবি করলেও ৫ আগস্টের আগে বিএনপির কোনো মিছিল, মিটিংয়ে তিনি অংশগ্রহণ করেননি। ৫ আগস্টের পরে উপজেলার বামিহাল বাজারে তার নিজ বাসার নিচ তলায় বিএনপির পার্টি অফিস স্থাপন করে ব্যাপক ভূমি দখল, চাঁদাবাজি করে আসছিল।

এ বিষয়ে জানতে চাইলে নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দাউদার মাহামুদ বলেন, এটা দলীয় অনুমোদিত কোন পার্টি অফিস নয় ওইটা কুদ্দুস সাহেবের ব্যক্তিগত অফিস। দল ব্যক্তিগত অপকর্মের দায় কখনোই নেবে না। আমাদের নেতা তারেক রহমান বলেছে সব ধরনের খারাপ কাজ থেকে দলকে দূরে রাখতে হবে।

এ বিষয়ে সিংড়া থানা পুলিশের ওসি পুলিশ পরিদর্শক রফিকুল ইসলাম বলেন, সেনাবাহিনী একজনকে আটক করে পুলিশের সোপর্দ করেছে। এ বিষয়ে  ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর