ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

তিন ঘর ছাই

লালমনিরহাটে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড


  • আপলোড সময় : বুধবার ১৪ মে, ২০২৫ সময় : ৪:২১ এএম

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার মদাতী ইউনিয়নের কইটারী মধ্যপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (১২মে)রাত ৩টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে  দুটি বসতঘরসহ তিনটি ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়।  ঘর দুটিতে থাকা নগদ অর্থ, স্বর্ণালংকার আসবাবপত্রসহ পুড়ে প্রায়  ৮লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।


বাড়ীর মালিক কামাল হোসেন জানান, সোমবার গভীর রাতে তার ঘরে দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করে। তিনি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায় এবং সঙ্গে সঙ্গে কালিগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় এক ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ঘরের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।



কালীগঞ্জ  ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার শরিফুল ইসলাম জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ঘন্টা খানেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক ভাবে ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর