ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের

কাঁকরোল খেতে কাজ করার সময় বজ্রপাতে প্রাণ গেল কৃষকের


  • আপলোড সময় : বুধবার ১৪ মে, ২০২৫ সময় : ৪:১৮ এএম

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের বাঁশখালীতে কাঁকরোল খেতে কাজ করার সময় বজ্রপাতে মো. ফিরোজ আহমদ (৩৮) নামের এক কৃষকের মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার (১২ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার শীলকূপ ইউনিয়নের পূর্ব শীলকূপ এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত মো. ফিরোজ উপজেলার শীলকূপ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব শীলকূপ ইসমাইল সিকদার পাড়ার বকসু বাপের বাড়ির মৃত মোহাম্মদ এয়াকুবের ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, ‘সোমবার সকাল সাড়ে ৯টার দিকে পূর্ব শীলকূপ এলাকায় কাঁকরোল তুলতে যান ফিরোজ। এ সময় তিনি এক গাছ থেকে ফুল সংগ্রহ করে অন্য গাছে ফুল লাগানোর কাজে ব্যস্ত ছিলেন। হঠাৎ বিকট শব্দে বজ্রপাত শুরু হলে কৃষক মো. ফিরোজ আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। পাশে থাকা অন্যান্য কৃষকরা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

 

শীলকূপ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদ নুরী বলেন, ‘বজ্রপাতে নিহত ওই কৃষকরে শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। ধারণা করা হচ্ছে, বজ্রপাত দেখে ভয় পেয়ে মারা যান তিনি।"#

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর