ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ

রূপগঞ্জে সাংবাদিকের উপর হামলাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন


  • আপলোড সময় : মঙ্গলবার ১৩ মে, ২০২৫ সময় : ৩:২৭ পিএম

রূপগঞ্জ( নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

একাত্তর টেলিভিশনের রূপগঞ্জ প্রতিনিধি রিয়াজ হোসেনের উপর হামলাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করা হয়েছে। আজ (১৩ মে) মঙ্গলবার রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে  প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার স্থানীয় সাংবাদিকরা এ কর্মসূচি পালন করে। মানববন্ধনে রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাব, রূপগঞ্জ প্রেসক্লাব, আড়াইহাজার থানা প্রেসক্লাব ও নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সাংবাদিক এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা অংশ নেয়।  

 

উপজেলা কমপ্লেক্স চত্বরে মানববন্ধন পূর্বক আয়োজিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মোমেন, সাধারণ সম্পাদক মকবুল হোসেন, যুগ্ম সম্পাদক এস এম রুবেল মাহমুদ, রূপগঞ্জ প্রেসক্লাবের মীর আব্দুল আলীম, এস এ সোহেল, খলিল শিকদার, সাইফুল ইসলাম, যমুনা টেলিভিশনের সাংবাদিক জয়নাল আবেদীন, এনটিভির সাংবাদিক আবুল কালাম শাকিল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ইফতেখার হৃদিম প্রমুখ।   

 সভায় বক্তারা বলেন, সাংবাদিক রিয়াজ হোসেনের উপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। মানববন্ধনে উপস্থিত হয়ে রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম বলেন, সন্ত্রাসীরা যত প্রভাবশালীই হোক ছাড় দেওয়া হবে না। সুষ্ঠু তদন্ত করে সাংবাদিকের উপর হামলাকারীদের গ্রেফতার করা হবে। 

উল্লেখ্য গত ৭মে পূর্ব শত্রুতার জের ধরে পূর্বাচল উপশহরের সমু মার্কেট এলাকায় স্থানীয় সাংবাদিক কার্যালয়ের সামনে ৮/৯জন সন্ত্রাসী পরিকল্পিতভাবে রিয়াজ হোসেনের উপর হামলা চালায়। হামলাকারীরা রিয়াজ হোসেনের মাথায়, ঘাড়ে ও পিঠে ইট দিয়ে আঘাত করে। এ ঘটনায় রিয়াজ হোসেন বাদী হয়ে ৭জনকে নামীয় ও অজ্ঞাত ৫জনকে আসামী করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর