পাবনা প্রতিনিধি:
পাবনায়
চরমপন্থি দলের নেতা বাবুল
শেখ ওরফে লগা বাবুকে
গুলি করে ও কুপিয়ে
হত্যা করেছে দূর্বৃত্তরা। মঙ্গলবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে
মর্গে প্রেরণ করেছে। এর আগে সোমবার
(১২ মে) দিবাগত রাত
১ টার দিকে পাবনা
সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের বিজয়রামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত বাবুল শেখ বিজয় রামপুর
গ্রামের মৃত: হোসেন শেখের
ছেলে। পুলিশের দাবী নিহত ব্যাক্তি
চরমপন্থি দলের নেতা ছিল।
তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।
পুলিশ
ও স্থানীয়রা জানান, বিজয় রামপুর গ্রামের
বাজারে একটি চায়ের দোকানে
প্রতিদিন বসে আড্ডা দিতেন
বাবুল শেখ। ঘটনার রাতে
ওই দোকান থেকে বের হয়ে
কিছু দূরে যাওয়া মাত্র
দূর্বৃত্তরা বাবুল শেখকে কুপিয়ে ও গুলি করে
পালিয়ে যায়। খবর পেয়ে
বাবুল শেখের স্বজন ও স্থানীয়রা তাকে
উদ্ধার করে পাবনা জেনারেল
হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের
জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা
করেন।
পাবনা
সদর থানার ওসি (তদন্ত) এএফএম
মনিরুজ্জামান মন্ডল জানান, খবর পেয়ে পুলিশ
ঘটনাস্থল পরির্দশন করেছে। কে বা কারা,
কি কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে
তা নিশ্চিত হওয়া যায়নি। তিনি
আরো জানান, নিহত বাবুল শেখ
ওরফে লগা বাবু চরমপন্থি
দলের নেতা ছিলেন। সে
দুই বছর আগে মালয়েশিয়া
থেকে দেশে এসেছে। প্রাথমিক
ভাবে ধারনা করা হচ্ছে চরমপন্থি
দলের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে তাকে হত্যা
করা হতে পারে। তার
বিরুদ্ধে পাবনা সদর থানায় একটি
ও আতাইকুলা থানায় দুইটি হত্যা একাধিক মামলা রয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে
মর্গে প্রেরণ করেছে।
আকাশজমিন/আরআর