ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের

ফরিদপুরে চাঞ্চল্যকর ইয়াসিন হত্যার প্রধান আসামী রাজশাহীতে গ্রেফতার


  • আপলোড সময় : মঙ্গলবার ১৩ মে, ২০২৫ সময় : ৪:২৫ পিএম

উত্তরাঞ্চল প্রতিনিধি:

ফরিদপুরে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে ১৬ বছরের ওয়ার্কশপ শ্রমিক ইয়াসিন খালাসী খুনের প্রধান আসামী ইসমাইল বেপারীকে (১৮) রাজশাহীতে গ্রেফতার করা হয়েছে। সোমবার দিবাগত রাতে নগরীর শিরোইল বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ইসমাইল ফরিদপুরের ভাঙ্গা থানার মিয়াপাড়া গ্রামের আবদুল আওয়ালের ছেলে। ঘটনার পর থেকে সে পালিয়ে রাজশাহীতে অবস্থান করছিলো। মঙ্গলবার রাজশাহী র‌্যাবের পাঠনো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

র‌্যাব জানায়, আসামী ইসমাইলদের সঙ্গে বটগাছের জট কাটা ও এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিলো ইয়াসিনদের। এরই ধারাবাহিকতায় ১০ মে রাতে ইয়াসিন খালাসীকে আসামী ইসমাইল বেপারী মোবাইল ফোনে একটি ধানক্ষেতে ডেকে নিয়ে যায়। সেখানে ওঁৎ পেতে থাকা অপর আসামীরা ধারালো রামদা, চাকু, হাতুড়ী, লোহার রড, চাইনিজ কুড়াল দিয়ে ইয়াসিনকে কুপিয়ে জখম করে। এরপর পেটে আঘাত করে ভুড়ি বের করে ধানক্ষেতেই ফেলে পালিয়ে যায় আসামীরা। পরে স্থানীয়রা টের পেয়ে ভিকটিমকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। এরপর ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

র‌্যাব জানায়, হত্যাকান্ডটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনায় ভাঙ্গা থানায় নিহতের পিতা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করে। এ ঘটনায় র‌্যাব রাজশাহীর একটি টিমও  গোয়েন্দা অনুসন্ধান করে প্রধান আসামীকে রাজশাহী মহানগরীর শিরোইল বাসস্ট্যান্ড থেকে গ্রেফতার করে। তাকে ফরিদপুরের ভাঙ্গা থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র‌্যাব।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর