ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

তাড়াইলে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়


  • আপলোড সময় : বুধবার ১৪ মে, ২০২৫ সময় : ১২:০৮ পিএম

তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের তাড়াইলে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ পপি খাতুন এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ মে) বিকাল ৩ ঘটিকায় সহকারী কমিশনার (ভূমি) মো. হাবেল উদ্দিন এর সঞ্চালনায় মতবিনিময় সভায় তাড়াইল উপজেলায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাগণ, সকল দলের রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষকবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও জনসাধারণ উপস্থিত ছিলেন। 

এসময় উপস্থিত সকলেই নিজ নিজ পরিচয় প্রদান শেষ করে গণ্যমান্য ব্যক্তিবর্গের কাছ থেকে উপজেলার বিভিন্ন সমস্যার কথা মনোযোগ সহকারে শুনে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছাঃ পপি খাতুন নতুন বাংলাদেশ বিনির্মাণে উন্নয়নমূলক সকল কাজে এলাকার সর্বস্তরের সহযোগিতা কামনা করেন।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর