ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,  ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা, আইন ভাঙলেই স্বয়ংক্রিয় মামলা ফ্যাসিস্টরা স্বাস্থ্যখাতকে ধ্বংস করে দিয়ে গেছে: স্বাস্থ্যমন্ত্রী বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে জাপান সফরে নতুন ৪টি সমঝোতা স্মারক সই পাশাপাশি চার কবরে চিরনিদ্রায় একই পরিবারের চার সদস্য স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: নিহতের সংখ্যা বেড়ে ৬৪, আহত ৮০ ঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্সের ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ১৮৫ কেন্দ্রের মধ্যে ১১৫টিই অধিক ঝুঁকিপূর্ণ প্রগতির আড়ালে নৈতিক দেউলিয়া সমাজ: বিশ্ব যখন শেখায়, আমরা তখন পিছিয়ে সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে সাদমান, প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ২১৩ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬

গোয়ালন্দে কৃষান-কৃষানীদের “পার্টনার কংগ্রেস”অনুষ্ঠিত


  • আপলোড সময় : বুধবার ১৪ মে, ২০২৫ সময় : ৫:১৩ পিএম

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দে কৃষান-কৃষানীদের অংশগ্রহণে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। পার্টনার কংগ্রেস প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্সফর্মেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এ্যান্ড রিসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায়  উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।

 অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক গোলাম রাসূল। গোয়ালন্দ উপজেলা কৃষি অফিসার মোঃ খোকন উজ্জামান সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর অঞ্চলের পার্টনার প্রকল্পের মনিটরিং অফিসার মোঃ হাফিজ হাসান ও গোয়ালন্দ উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মেহেরা আফরোজ সুবর্ণা।

এ সময় আরও উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা সমবায় অফিসার মুহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ জুলফিকার রহমান মিয়া, উপজেলা উপ-সহকারী কৃষি অফিসার মোঃ ইমরান হোসেন প্রমূখ।

অনুষ্ঠানে শতাধিক কিষান-কিষানী, সরকারী কর্মকর্তা, এনজিও কর্মী, গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা কৃষিভিত্তিক উদ্যোক্তা উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা ও গ্রামীণ অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পার্টনার প্রকল্পের আওতায় কৃষকদের আধুনিক প্রশিক্ষণ, উদ্যোক্তা সহায়তা ও বাজার সংযুক্তি নিশ্চিত করার কথা বলেন তারা।

কৃষিবিদ গোলাম রাসূল বলেন, “আমাদের কৃষিকে পুষ্টিনির্ভর ও বাণিজ্যিকভাবে লাভজনক করতে হবে। এতে কৃষকের আয় যেমন বাড়বে, তেমনি দেশের পুষ্টি সংকটও অনেকাংশে দূর হবে।

তিনি জমিতে জৈব সারের ব্যবহারের গুরুত্ব তুলে ধরে ফসল উৎপাদনে এ সারের অধিক ব্যবহার সম্পর্কের সচেতন করেন।

বিশেষ অতিথি হাফিজ হাসান জানান, ফরিদপুর অঞ্চলে ইতোমধ্যে ২০০-এর বেশি ক্ষুদ্র উদ্যোক্তা এই প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণ ও প্রণোদনা পেয়েছেন। তিনি আরও বলেন, এই কর্মসূচি স্থানীয় কৃষকদের মাঝে আশার আলো জাগিয়েছে।

অংশগ্রহণকারী কয়েকজন জানান, এই কংগ্রেসের মাধ্যমে তারা ভবিষ্যতে আরও সুসংগঠিত ও আধুনিক কৃষিকাজে সম্পৃক্ত হওয়ার বাস্তব জ্ঞান ও প্রেরণা পেয়েছেন।

 

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর