ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

কাকরাইলে এখনও বন্ধ যান চলাচল, সড়কে জগন্নাথের শিক্ষার্থীরা


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৫ মে, ২০২৫ সময় : ৮:৩১ এএম

পুলিশের হামলার বিচার ও তিন দফা দাবি আদায়ে রাজধানীর কাকরাইল মোড়ে এখনও অবস্থান করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আন্দোলনকারী শিক্ষার্থীরা। তিন দফা দাবি আদায়ে গতকাল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে লংমার্চ কর্মসূচি শুরু করেছিলেন জগন্নাথের শিক্ষার্থীরা। দুপুরে লংমার্চটি কাকরাইলে পৌঁছালে পুলিশের বাধার মুখে পড়ে। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে। তখন থেকেই কাকরাইল মোড়ে অবস্থান নিয়ে আছেন শিক্ষার্থীরা। 

আজ বৃহস্পতিবার সকালে কাকরাইল এলাকায় গিয়ে দেখা যায় আন্দোলনকারীদের কেউ  সড়কে শুয়ে আছেন, কেউ বসে আছেন। ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, ‘দালালী না রাজপথ, রাজপথ রাজপথ, ‘লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই, ‘চুপ কেন যমুনা, খালি হাতে ফিরবো না  এমন নানা স্লোগানও দিচ্ছেন তারা। শিক্ষার্থীদের এই অবস্থানের কারণে সড়কে যানচলাচল বন্ধ হয়ে রয়েছে। শিক্ষার্থীরা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না।

আন্দোলনকারী শিক্ষার্থী গোলাম রাব্বানী বলেন, আমাদের দাবিগুলো অত্যন্ত যৌক্তিক। এই ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বো না। রাতে আমরা সড়কে অবস্থান করেছি, এখনো করবও। আমাদের আরও সহপাঠী আসবেন। আন্দোলন ঘিরে সতর্ক অবস্থানে দেখা গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। 

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর