ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,  ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা, আইন ভাঙলেই স্বয়ংক্রিয় মামলা ফ্যাসিস্টরা স্বাস্থ্যখাতকে ধ্বংস করে দিয়ে গেছে: স্বাস্থ্যমন্ত্রী বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে জাপান সফরে নতুন ৪টি সমঝোতা স্মারক সই পাশাপাশি চার কবরে চিরনিদ্রায় একই পরিবারের চার সদস্য স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: নিহতের সংখ্যা বেড়ে ৬৪, আহত ৮০ ঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্সের ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ১৮৫ কেন্দ্রের মধ্যে ১১৫টিই অধিক ঝুঁকিপূর্ণ প্রগতির আড়ালে নৈতিক দেউলিয়া সমাজ: বিশ্ব যখন শেখায়, আমরা তখন পিছিয়ে সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে সাদমান, প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ২১৩ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬

ভৈরবে শাহরিয়ার আলমের হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৫ মে, ২০২৫ সময় : ৪:৫২ পিএম

ভৈরব প্রতিনিধি :

ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যের হত্যাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ভৈরব সরকারি হাজী আসমত কলেজ শাখা ছাত্রদল। আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে ভৈরব কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সরকারি হাজী আসমত কলেজের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

 উক্ত কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সানি তালুকদারের নেতৃত্বে ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। পরে মিছিলটি  মহাসড়কে জড়ো হয়ে মানববন্ধনে মিলিত হন। এসময় বক্তব্য রাখেন, উক্ত কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সানি তালুকদার, সিনিয়র সহ-সভাপতি আখতারুজ্জামান আকাশ, সাধারণ সম্পাদক মেহেদী হাসান জিন্নাহ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো: অনন্ত মিয়া,  সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক হান্নান আহমেদ হিমু প্রমুখ। 

বক্তারা বলেন, দ্রুততার সহিত ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যের হত্যাকারীদের  গ্রেফতার করে শাস্তি নিশ্চিত করতে হবে এবং শিক্ষাঙ্গনকে নিরাপদ রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আহবান জানানো হয়।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর