ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

রূপগঞ্জে পাভেল হত্যার প্রতিবাদে সড়ক অবরোধে বিক্ষোভ


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৫ মে, ২০২৫ সময় : ৫:১৩ পিএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাবেক কাঞ্চন পৌর ছাত্রদলের আহ্বায়ক পাভেল মিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে উপজেলা ছাত্রদল। বৃহস্পতিবার  দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার মায়ারবাড়ী এলাকায় গাজীপুর-চট্টগ্রাম বাইপাস সড়কে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন শেষে বিক্ষুব্ধ ছাত্রদল নেতাকর্মীরা সড়কে অবস্থান নেয় এবং কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ করে দেয়। এ সময় ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে সাধারণ মানুষকে চরম ভোগান্তির মুখে পড়তে হয়।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, পাভেল মিয়াকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। কয়েক মাস পেরিয়ে গেলেও এখনো কোনো আসামিকে গ্রেপ্তার না করায় তারা গভীর হতাশা প্রকাশ করেন। বক্তারা বলেন, ‘আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছি। কিন্তু প্রশাসনের নির্লিপ্ততা আমাদের কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য করছে।

প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে নেতারা বলেন, এ সময়ের মধ্যে দোষীদের গ্রেপ্তার না করা হলে রূপগঞ্জ থানা ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করা হবে। প্রয়োজনে সারাদেশে ছাত্রদল দুর্বার আন্দোলনে নামবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান ভূঁইয়া, রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব মাসুম বিল্লাহ, কাঞ্চন পৌর ছাত্রদলের সাবেক সদস্যসচিব তন্ময় হাসান, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম হৃদয়, সাবেক কাঞ্চন পৌর কমিশনার মফিকুল খানসহ রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা।

তারা নিহত পাভেল মিয়ার পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান এবং বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর