ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

ভ্যান চালক ও পথচারীদের মাঝে স্যালাইন বিতরণ


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৫ মে, ২০২৫ সময় : ৬:২৭ পিএম

গোপালগঞ্জ প্রতিনিধি।।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি গোপালগঞ্জ ইউনিটের কোটালীপাড়া টিমের উদ্যোগে ভ্যান চালক ও পথচারীদের মাঝে বিশুদ্ধ পালি, খাবার সেলাইন এবং জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার কোটালীপাড়া উপজেলা পরিষদেরর সামনের সড়কে এসব পানি,সেলাইন ও লিফলেট বিতরণ করা হয়।


কোটালীপাড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রাকিবুল হাসান শুভ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় রেডক্রিসেন্ট সোসাইটি কোটালীপাড়া টিমের দলনেতা সজল বালা,উপ-দলনেতা টুম্পা দাড়িয়া,সদস্য ইমন মিয়া,শিব পোদ্দার,রনি শিকদার,সৌরভ গাজী,সজিব মোল্লা উপস্থিত ছিলেন।


সজল বালা বলেন,বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নির্দেশ মোতাবেক আমরা গোপালগঞ্জ ইউনিটের কোটালীপাড়া টিম ভ্যান চালক ও পথচারীদের মাঝে বিশুদ্ধ খাবার পানি, খাবার সেলাইন ও এই গরমে জনগণের করণীয় সম্পর্কে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করলাম।


কোটালীপাড়া উপজেলা সমাজসেবা অফিসার মোঃরাকিবুল হাসান শুভ বলেন, প্রচন্ড এই গরমে রেড ক্রিসেন্ট সোসাইটি কোটালীপাড়া টিম যে কাজটি করেছে তা সত্যই প্রশংসার দাবী রাখে।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর