ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

গাজায় ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েল, নিহত ১১৫ ফিলিস্তিনি


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৫ মে, ২০২৫ সময় : ৭:৫৮ পিএম

আন্তর্জাতিক ডেস্কঃ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় উপত্যকায় ব্যাপক হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েল। আজ বৃহস্পতিবার (১৫ মে) সকাল থেকে বিকাল হওয়ার আগেই গাজায় ১১৫ ফিলিস্তিনিকে হত্যা করে দখলদাররা। ফিলিস্তিনি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, গত কয়েকদিনের চেয়ে গাজায় আজ বেশি হামলা চালানো হচ্ছে। স্বাস্থ্যখাতের সূত্রের বরাতে তারা এখন পর্যন্ত ১১৫ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে। তবে এই ১১৫ জনের মধ্যে নারী শিশু ও পুরুষ কতজন সেটি স্পষ্ট করে জানায়নি তারা।

 

গত ১৩ মে মধ্যপ্রাচ্য সফরে আসেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৌদি আরব ও কাতার সফর শেষে আজ তিনি সংযুক্ত আরব আমিরাতে গেছেন।

দখলদার ইসরায়েল ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের আগে হুমকি দেয়, তিনি এই অঞ্চলে থাকা অবস্থায় যদি হামাস তাদের সঙ্গে কোনো যুদ্ধবিরতি না করে তাহলে গাজায় ব্যাপক হামলা চালানো হবে। কাল শুক্রবার ট্রাম্প মধ্যপ্রাচ্য ছেড়ে যাবেন। কিন্তু এখনো যুদ্ধবিরতির কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। তবে দখলদাররা ট্রাম্প যাওয়ার আগেই গাজায় বর্বরতার পরিমাণ বাড়িয়ে দিয়েছে। 

 

গত বুধবার প্রায় ১০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। আজ এ সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গাজায় দুই মাসেরও বেশি সময় ধরে অবরোধ আরোপ করে রেখেছে ইসরায়েল। এতে করে সেখানকার মানুষ অনাহারে জীবনযাপন করছেন। কিন্তু দখলদাররা তাদের হামলা বন্ধ রাখেনি। এতে করে নিমিষে ক্ষুধার্থ ক্লান্ত এসব মানুষের প্রাণ ঝরে যাচ্ছে।  সূত্র: টাইমস অব ইসরায়েল

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর