ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,  ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা, আইন ভাঙলেই স্বয়ংক্রিয় মামলা ফ্যাসিস্টরা স্বাস্থ্যখাতকে ধ্বংস করে দিয়ে গেছে: স্বাস্থ্যমন্ত্রী বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে জাপান সফরে নতুন ৪টি সমঝোতা স্মারক সই পাশাপাশি চার কবরে চিরনিদ্রায় একই পরিবারের চার সদস্য স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: নিহতের সংখ্যা বেড়ে ৬৪, আহত ৮০ ঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্সের ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ১৮৫ কেন্দ্রের মধ্যে ১১৫টিই অধিক ঝুঁকিপূর্ণ প্রগতির আড়ালে নৈতিক দেউলিয়া সমাজ: বিশ্ব যখন শেখায়, আমরা তখন পিছিয়ে সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে সাদমান, প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ২১৩ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬

রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের সরকারি রাস্তা উদ্ধার করলেন গ্রামবাসী


  • আপলোড সময় : শনিবার ১৭ মে, ২০২৫ সময় : ৬:১৯ পিএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)প্রতিনিধিঃ

 প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ  উপদেষ্টা সালমান এফ রহমানের  মালিকানাধীন নারায়ণগঞ্জের রূপগঞ্জে বেক্সিমকো গ্রুপের দখলে থাকা রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের সরকারি রাস্তা উদ্ধার  করলেন  গ্রামবাসি। আজ ( ১৭ মে ) শনিবার দুপুরে উপজেলার গুতিয়াবো এলাকায় এ ঘটনা ঘটে। এতোদিন স্থানীয় প্রশাসন ব্যর্থ হওয়ায় গ্রামবাসী সম্মিলিতভাবে  সড়কটি উদ্ধার করেন।   সরেজমিন ঘুরে জানা যায়, ৩০ বছরের পুরনো প্রায় ১০ গ্রামের যাতায়াতের একমাত্র রাস্তা  রূপগঞ্জ ইউনিয়ন পরিষদ ভবন থেকে দক্ষিণবাগ গোপালিবাড়ি পর্যন্ত  ১ কিলোমিটার জুড়ে বালি ফেলে কালভার্ট ও সড়ক তলিয়ে দেয়। এতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে ৩ কিলোমিটার ঘুরে যাতায়াত করতেন স্থানীয়রা। 

স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ  উপদেষ্টা সালমান এফ রহমান তার মালিকানাধীন বেক্সিমকো গ্রুপের নামে বেশ কয়েক বিঘা জমি ক্রয় করেন। এরপর ৩০ বছরের পুরনো ইউনিয়ন পরিষদের সেই রাস্তাটি বালু ফেলে ভরাট করে ফেলে এবং সীমানা প্রাচীর নির্মাণ করে তা দখলে নিয়ে নেয়। এলাকাবাসী প্রতিবাদ করেও কোন ফল পায়নি। উল্টো পুলিশ দিয়ে নানাভাবে প্রতিবাদীদের হয়রানি করা হতো।

স্থানীয় বাসিন্দা ও বাংলাদেশ জামাতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা সুরা সদস্য এ্যাডভোকেট ইস্রাফিল হোসেন বলেন, আওয়ামীলীগের দরবেশ খ্যাত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ  উপদেষ্টা সালমান এফ রহমানের প্রভাবে স্থানীয় প্রশাসনের কাছে আবেদন করলেও সুরাহা পাননি এলাকাবাসী। উল্টো মামলা,হামলার শিকার হতেন তারা। স্থানীয় বাসিন্দা ও উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট আলম হোসেন বলেন, আমাদের একমাত্র চলাচলের সরকারী রাস্তা গত ১৬ বছর ধরে দখলে রাখে আবাসন কোম্পানি।   ৫ আগষ্টের পর থেকে রাস্তাটি উদ্ধারে আমরা গ্রামবাসী ঐক্যবদ্ধ হই। আজ সবাই মিলে নিজেদের রাস্তা উদ্ধার করি। এতে কিছু অংশ আমার পৈত্রিক জমি দিয়ে রাস্তাটি গড়তে অংশ নিয়েছি।   


স্থানীয় বাসিন্দা ও রূপগঞ্জ  উপজেলা যুবদল নেতা আবু মোহাম্মদ মাসুম বলেন,  বিগত ১ যুগ ধরে বালি ফেলে রাখা  কোটি টাকা  সরকারি বরাদ্দের পাকা রাস্তাটি উদ্ধার করতে দরবেশের অবৈধভাবে দখল করা পাকা প্রাচীর ভেঙে দিয়েছে এলাকাবাসি। পাশাপাশি বালির উপর রাস্তাটি চিহ্নিত করে গ্রামবাসির উদ্যোগে মাটি ভরাট করা হয়েছে। এমনভাবে প্রতিটি এলাকায় প্রকাশ্যে অন্যায় অত্যচার করেছে বিগত আওয়ামী সরকার। 

স্থানীয় বাসিন্দা বাছির উদ্দিন বলেন,গুতিয়াবো গ্রামে এক সময় ইউনিয়নের হাট বসতো। প্রতি শনিবার ও বুধবার। পাশাপাশি ইউনিয়ন পরিষদ ভবন, ইউনিয়ন ভূমি অফিসের অবস্থান এখানেই।  যদিও ভূমি অফিসে স্থানান্তর করা হয়েছে। এসব কার্যালয়ে, হাটবাজারে যাতায়াতের রাস্তা বালির নিচে ফেলে রেখেছিলো সালমান এফ রহমান ও  কিছু আবাসন কোম্পানির লোকজন। আজ আমাদের গ্রামবাসির উদ্যোগে আমাদের রাস্তা উদ্ধার করেছি। 

এসব বিষয়ে জানতে চাইলে রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক ও পূর্বাচল রাজস্ব সার্কেল তাছবির হোসেন বলেন,  ইউনিয়ন পরিষদের রাস্তাটি বালির নিচে ফেলে রাখে কয়েকটি আবাসন কোম্পানি।  কিছু অংশে পাকা স্থাপনা করে সড়ক দখলে রেখেছিলো সালমান এফ রহমানের কোম্পানি বেক্সিমকো। এটি আইনি প্রক্রিয়ায় উদ্ধার হওয়ার কথা।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর