ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদের ও আরাফাতসহ ৭ জনের রায় আজ কেন ভারত থেকে টনে টনে ইলিশ আসছে বাংলাদেশে? যুদ্ধ শেষে ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত ট্রাম্পের ৫০ পেরিয়ে পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হলেন জেমিমা গোল্ডস্মিথ গ্রিসে নৌকা ডুবে ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫ আজ মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ সৌদির তায়েফসহ ৩ শহরে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, আহত ১৩ আট বিভাগেই বৃষ্টির শঙ্কা, অপরিবর্তিত থাকবে দিন-রাতের তাপমাত্রা ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে সিঁড়িতে হুড়োহুড়িতে ঝরল ৬ প্রাণ উত্তরপত্র মূল্যায়নে ভুল করলে পরীক্ষকের ২ বছরের জেল

লালমনিরহাট সদর হাসপাতালে দুদকের অভিযান


  • আপলোড সময় : রবিবার ১৮ মে, ২০২৫ সময় : ৩:৩১ পিএম

লালমনিরহাট প্রতিনিধি।।

লালমনিরহাট ২৫০ শয্যা সদর হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার দুপুরে এ অভিযানে নেতৃত্ব দেন দুদক কুড়িগ্রাম কার্যালয়ের উপ সহকারী পরিচালক মিজানুর রহমান চৌধুরী। লালমনিরহাট সদর হাসাপাতাল সম্পর্কে দুদকের কুড়িগ্রাম  আঞ্চলিক কার্যালয়ে জমা পড়া বিভিন্ন অভিযোগ খতিয়ে দেখার জন্য এ অভিযান চালায় দুদক কুড়িগ্রাম কার্যালয়ের একটি দল। 


দুদকের উপসহকারী পরিচালক মিজানুর রহমান চৌধুরী অভিযান কালে হাসপাতালের রোগীদের খাবার,স্টোর রুমে সরকারিভাবে সরবরাহ করা ওষুধ, চিকিৎসা সরঞ্জাম পর্যবেক্ষণ করেন। হাসপাতালটিতে খাবার পরিমান ৯০ গ্রাম এর বিপরীতে ৩০ থেকে ৫০ গ্রাম সরবরাহ ঔষধ সরবরাহে অনিয়মের সত্যতা পেয়েছে দুদক।

এসময় হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ আবদুল  মোকাদ্দেম, আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ সামিরা উপস্থিত ছিলেন। সহকারী উপপরিচালক মিজানুর রহমান চৌধুরী জানান, আজকের অভিযানের পুরো প্রতিবেদন আমরা কমিশনে জমা দেব, কমিশন যে সিদ্ধান্ত দেবে, সে অনুযায়ী প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চালানো হবে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর