ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

পাটগ্রামে মাদক চোরাকারবারীদের হামলায় বিজিবির দুই সদস্য আহত


  • আপলোড সময় : রবিবার ১৮ মে, ২০২৫ সময় : ৭:৩৩ পিএম

লালমনিরহাট প্রতিনিধি

পাটগ্রামে মাদক চোরাকারবারীদের হামলায় বিজিবির দুই সদস্য আহত হয়েছেন। আজ রোববার (১৮মে) রাত ১টার দিকে লালমনিরহাটের পাটগ্রামের জগতবেড় ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের সীমান্তে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিজিবি বাদী হয়ে রোববার (১৮মে)দুপুরে পাটগ্রাম থানায় মামলা দায়ের করেছেন।

আহতরা হলেন- নাজিরগোমানী বিজিবি ক্যাম্পের সদস্য অনুপ কুমার (২৮) ও মনিরুজ্জামান (৩০)। দুজনই বর্তমানে পাটগ্রাম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বিজিবি জানায়, রোববার গভীর রাতে উপজেলার জগতবেড় ইউনিয়নের মোহাম্মদপুর সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে মোটরসাইকেল নিয়ে সীমান্তে যায় দুই চোরাকারবারী। খবর পেয়ে নাজিরগোমানী বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার হাসিবুর রহমানের নের্তৃত্বে টহল দলের সদস্যরা অভিযান চালায়।

এ সময় টের পেয়ে ভারত থেকে পাচারকৃত মাদকদ্রব্যের ব্যাগ পিঠে নিয়ে মোটরসাইকেল ফেলে পালিয়ে যায় দুই চোরাকারবারী। পরে মোটরসাইকেলটি জব্দ করে ক্যাম্পে নিয়ে যাওয়ার সময় ওই মোহাম্মদপুর এলাকায় পথরোধ করে বিজিবির সদস্যদের উপর হামলা চালায় চোরাকারবারীদের একটি দল। এতে ওই দুই বিজিবি সদস্য আহত হন। পরে রাত সাড়ে ৩ টায় আহতের উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

বর্তমানে তারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এ ব্যাপারে পাটগ্রাম থানা( ওসি) তদন্ত স্বপন কুমার সরকার জানান, এই ঘটনায় ‘বিজিবি বাদী হয়ে একটি মামলা দিয়েছে।

এ ঘটনায় নাজিরগোমানী ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার হাসিবুর রহমান বাদী হয়ে জগতবেড় ইউনিয়নের বেশ কয়েকজন চোরাকারীদের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো আসামীদের নামে মামলা দায়ের করেছেন।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর