ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের

মিশিগানে এশিয়ান-অ্যামিরিকান সাংস্কৃতিক উৎসব


  • আপলোড সময় : সোমবার ১৯ মে, ২০২৫ সময় : ১২:২২ পিএম

যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেটে জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হলো এশিয়ান-অ্যামিরিকান ঐতিহ্য সাংস্কৃতিক উৎসব।  শনিবার ওয়ারেন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত উৎসব দুপুর থেকে বিকেল পর্যন্ত চলেছে।

সুর, সংগীত, নৃত্য, পোশাক, খাবারসহ নানান পরিবেশনার মাধ্যমে এশিয়ার বিভিন্ন দেশের ঐতিহ্য, সংস্কৃতি সভ্যতা তুলে ধরা হয়। বাংলাদেশ, ভারত, চীন, জাপান, থাইল্যান্ড, ফিলিপাইনস, সাউথ কোরিয়াসহ বিভিন্ন দেশের শতাধিক এশিয়ান-অ্যামিরিকান এতে অংশ নেন। অনুষ্ঠানে সুর, সংগীত, নৃত্য, খাবার এবং চিত্রকলা পরিবেশন করা হয়। এছাড়া নিজ নিজ দেশের ঐতিহ্যবাহী পোশাক অলংকার প্রদর্শন করা হয়।

  উৎসব আয়োজনের মূল উদ্দেশ্য সম্পর্কে ওয়ারেন সিটি মেয়র লরি স্টোন বলেন, এশিয়ান কমিউনিটির মধ্যে সাংস্কৃতিক বিনিময় এবং পারস্পরিক সহযোগিতা শক্তিশালী করাই এই আয়োজনের মূল লক্ষ্য। উৎসবে অংশগ্রহণকারীরা এই আয়োজন নিয়ে দারুণ খুশি। দর্শকরাও মুগ্ধ হয়ে অনুষ্ঠান উপভোগ করেন।

আয়োজকরা মনে করেন, এশিয়ার বিভিন্ন অঞ্চলের ঐতিহ্য সংস্কৃতি তুলে ধরার এই প্রয়াস ইতিবাচক প্রভাব ফেলবে এবং কমিউনিটিগুলোর মধ্যে উষ্ণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলবে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর