ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

পিএসএলে ডাক পেলেন মিরাজ, অনুমতির অপেক্ষা


  • আপলোড সময় : সোমবার ১৯ মে, ২০২৫ সময় : ১:৫৩ পিএম

ক্রীড়া ডেস্ক

একইদিনে আইপিএল এবং পিএসএলে দেখা গেল দুই বাংলাদেশি তারকাকে। আইপিএলের দল দিল্লি ক্যাপিটালসে দুই আসর পর জরুরি তলব পড়েছে মুস্তাফিজুর রহমানের। আর পাকিস্তানের পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে অভিষেক হলো সাকিব আল হাসানের।

তবে এখানেই থামছে না আপাতত বাংলাদেশি ক্রিকেটারদের ফ্র্যাঞ্চাইজি লিগের যাত্রা। এবার ডাক এসেছে মেহেদি হাসান মিরাজের। অভিজ্ঞ এই অলরাউন্ডারের দ্বারস্থ হয়েছে পিএসএলের দল লাহোর কালান্দার্স। রিশাদ হোসেন, সাকিব আল হাসানের পর এবারে মিরাজের দিকে হাত বাড়িয়েছে দুইবারের চ্যাম্পিয়ন দলটি।

প্রস্তাব পাওয়ার পরই মিরাজ বিসিবির কাছে পিএসএল খেলতে ছাড়পত্র চেয়েছেন। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির ক্রিকেট অপরারেশন্সের একটি সূত্র। তবে মিরাজ ঠিক কখন অনুমতি পাবেন সেটি এখনই বলা যাচ্ছে না। যদি অনুমতি পেয়ে যান, তবে এটি হবে মিরাজের জন্য প্রথমবারের মতো কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ।

ধারণা করা হচ্ছে, দলের জিম্বাবুয়ের তারকা সিকান্দার রাজার বদলি হিসেবেই মিরাজকে পেতে আগ্রহী হয়েছে লাহোর কালান্দার্স। ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে সিকান্দার রাজা খুব শীঘ্রই পিএসএল ছেড়ে যাবেন।

এদিকে, গতকাল পেশোয়ার জালমির বিপক্ষে ম্যাচে লাহোরের হয়ে অভিষেক হয়েছে বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানের। ম্যাচে অবশ্য সাকিব ছিলেন মলিন। ব্যাট হাতে গোল্ডেন ডাকের পর বল হাতে ওভারে খরচ করেছেন ১৮ রান। তবে ম্যাচটা ঠিকই জিতেছে লাহোর। যেটা তাদের নিয়ে গেছে পিএসএলের এবারের আসরের প্লে-অফে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর