ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

গোপালগঞ্জ পিটিআইয়ে দুদকের অভিযান

উপকরণ বণ্টন ও কেনাকাটায় অনিয়মের অভিযোগ


  • আপলোড সময় : সোমবার ১৯ মে, ২০২৫ সময় : ৪:৩২ পিএম

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জ প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে (পিটিআই) নানাবিধ অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে। দুদক গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সোহরাব হোসেন সোহেলের নেতৃত্বে দুই সদস্যের একটি টিম এ অভিযান চালায়। অভিযানে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অনিয়মের প্রমাণ পাওয়া গেছে বলে জানা গেছে।

প্রাপ্ত অভিযোগ অনুযায়ী, পিটিআইর ইন্সট্রাক্টরদের উপকরণ বিতরণ সংক্রান্ত রেজিস্ট্রার বিগত ২০১৯ সালের ১ অক্টোবরের পর থেকে আর হালনাগাদ করা হয়নি। এছাড়াও, ইনস্টিটিউটের পরীক্ষণ বিদ্যালয়ের শ্লিপ বরাদ্দে অনিয়ম এবং ২০২৩-২৪ অর্থ বছরে ইউপিএস ক্রয়ে অনিয়মের তথ্য পাওয়া গেছে।

এ বিষয়ে দুদকের সহকারী পরিচালক সোহরাব হোসেন সোহেল জানান, অভিযানে সংগৃহীত তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে বিস্তারিত প্রতিবেদন দুদকের প্রধান কার্যালয়ে পাঠানো হবে। প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর