ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

কালীগঞ্জে ইজিবাইক চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার


  • আপলোড সময় : সোমবার ১৯ মে, ২০২৫ সময় : ৯:০৭ পিএম

লালমনিরহাট প্রতিনিধি।।

লালমনিরহাটের কালীগঞ্জে ব্যাটারি চালিত ইজিবাইক চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এসময় জেলার বিভিন্ন জায়গায় চুরি হওয়া ব্যাটারি চালিত তিনটি ইজিবাইক উদ্ধার করা হয়।



সোমবার রাতে লালমনিরহাট জেলা কালীগঞ্জ ও হাতীবান্ধা  উপজেলার  বিভিন্ন স্থান থেকে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন-লালমনিরহাট জেলার কালীগঞ্জ   উপজেলাট রবিউল ইসলাম  (২৫) মোশারফ হোসেন (৩৩) অপর জন হলেন হাতীবান্ধা উপজেলার বাসিন্দা জাহিদুল হক (৩২) গোয়েন্দা পুলিশ  জানায়, সম্প্রতি কালীগঞ্জ উপজেলার শুকানদিঘী বাজার থেকে ব্যটারি চালিত একটি ইজিবাইক চুরি হয়ে যায়। এ ঘটনায় অটোচালক কালীগঞ্জ থানায় একটি চুরির মামলা করেন। 



এ ঘটনায় লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ বলেন,  ইজিবাইক চুরি সংক্রান্তে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানায় একটি মামলা রুজু হয়েছিল। এ ঘটনায়   তাদের আটক করা হয়। আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আকাশজমিন/আরআর 




এ সম্পর্কিত আরো খবর