ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

আজও নগর ভবনের সামনে ইশরাক অনুসারীদের অবস্থান


  • আপলোড সময় : মঙ্গলবার ২০ মে, ২০২৫ সময় : ১:১৫ পিএম

ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নগর ভবনের সামনে টানা ষষ্ঠ দিনের মতো অবস্থান নিয়েছেন তার অনুসারীরা। মঙ্গলবার (২০ মে) সকালেও ছোট ছোট মিছিল নিয়ে নগর ভবনের সামনে এসে জড়ো হন ইশরাক হোসেনের অনুসারীরা। অবস্থানকারীরা ইশরাক হোসেনকে অবিলম্বে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে নানা স্লোগান দিতে থাকেন। একইসঙ্গে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগও দাবি করেন তারা।

এদিকে ইশরাকের অনুসারীদের অবস্থানের কারণে গুলিস্তান-বঙ্গবাজার সড়কে যান চলাচল বন্ধ হয়ে রয়েছে। যার কারণে আশপাশের সড়কেও যানজট দেখা দিয়েছে।

ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে এর আগে টানা পাঁচ দিন নগর ভবন অবরুদ্ধ করে রেখেছিলেন তার অনুসারীরা। যার কারণে নগর ভবন কেন্দ্রিক সব সব ধরনের নাগরিক সেবা কার্যক্রম কার্যত বন্ধ থাকে।

পুরান ঢাকার বাসিন্দা আসাদুল ইসলাম বলেন, ইশরাক ভাইকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দেওয়া পর্যন্ত আমরা এ জায়গা ছাড়ব না। এখন আমাদের দাবি শুধু ইশরাক ভাইকে মেয়রের পদে বসালেই হবে না, আসিফ মাহমুদকে পদত্যাগ করতে হবে।

প্রসঙ্গত, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। বিএনপির ইশরাক হোসেনকে পৌনে ২ লাখ ভোটের ব্যবধানে হারিয়ে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস মেয়র হন। গেল ২৭ মার্চ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২০২০ সালের নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাককে মেয়র ঘোষণা করেন নির্বাচনী ট্রাইব্যুনাল।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর