ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,  ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা, আইন ভাঙলেই স্বয়ংক্রিয় মামলা ফ্যাসিস্টরা স্বাস্থ্যখাতকে ধ্বংস করে দিয়ে গেছে: স্বাস্থ্যমন্ত্রী বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে জাপান সফরে নতুন ৪টি সমঝোতা স্মারক সই পাশাপাশি চার কবরে চিরনিদ্রায় একই পরিবারের চার সদস্য স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: নিহতের সংখ্যা বেড়ে ৬৪, আহত ৮০ ঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্সের ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ১৮৫ কেন্দ্রের মধ্যে ১১৫টিই অধিক ঝুঁকিপূর্ণ প্রগতির আড়ালে নৈতিক দেউলিয়া সমাজ: বিশ্ব যখন শেখায়, আমরা তখন পিছিয়ে সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে সাদমান, প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ২১৩ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬

কিশোরগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু!


  • আপলোড সময় : মঙ্গলবার ২০ মে, ২০২৫ সময় : ৪:৪৭ পিএম

কিশোরগঞ্জ ব্যুরো:

কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে হিরামন (২৩) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ মে) সকাল ৮টার দিকে পাকুন্দিয়া উপজেলার কোদালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হিরামন কোদালিয়া গ্রামের দুলাল মিয়ার ছেলে। 

এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে নিজ বাড়িতে টর্চ লাইট চার্জ দিতে গিয়ে নিহত হিরামন অসাবধানতবশত বিদ্যুতায়িত হন। পরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে দ্রুত পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক হিরামনকে মৃত ঘোষণা করেন। 

পাকুন্দিয়া থানার ওসি মো.সাখাওয়াৎ হোসেন বিদ্যুৎস্পৃষ্টে কৃষক হিরামন নিহত হওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

আকাশজমিন/আরআর 



এ সম্পর্কিত আরো খবর