ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,  ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাপানের ব্যবসায়ীদের বাংলাদেশে বড় বিনিয়োগের উদাত্ত আহ্বান তারেক রহমানের বাউফলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শ্রেণিকক্ষে কিন্ডারগার্টেন ও দুর্নীতির অভিযোগ ঠাকুরগাঁও উপনির্বাচন ঘিরে কঠোর নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করেছে ইসি ইসরায়েলে নির্বাচন: ৬০ শতাংশ ভোট গণনা শেষ, এগিয়ে নেতানিয়াহুর দল খাদ্যে পুষ্টি উপাদান যুক্ত করতে দ্রুত আইন প্রণয়নের তাগিদ প্রতিমন্ত্রীর ক্রসফায়ার মন্তব্যে কোণঠাসা আইজিপি, আলোচনায় ব্যারিস্টার মো. জিল্লুর রহমান রংপুরে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ নিয়মিত হাত ধোয়ার অভ্যাসই গড়বে সুস্থ প্রজন্ম: মীর শাহে আলম নাটোরে প্রবাসীর শপিং মলে হামলা ও লুটপাট, ৫ কোটি টাকার ক্ষতি জনগণের ভোটাধিকার কেড়ে নিতে চায় না বিএনপি সরকার: প্রতিমন্ত্রী

পানি উন্নয়ন বোর্ডের প্রকল্প

নড়াইলের পানতিতা গ্রামের রাস্তার কাজ বন্ধে দুর্ভোগ


  • আপলোড সময় : মঙ্গলবার ২০ মে, ২০২৫ সময় : ৫:২৪ পিএম

নড়াইল প্রতিনিধি

নড়াইল পানি উন্নয়ন বোর্ডের প্রকল্পে মুুলিয়া ইউনিয়নে পানতিতা গ্রামের চলমান পাকা রাস্তার কাজ বন্ধ হওয়ায় দুর্ভোগ চরমে। এ বিষয়ের আশু সমাধানের জন্য মঙ্গলবার দুপুরে পানতিতা গ্রামের দুই শতাধিক লোকের স্বাক্ষরিত আবেদন জেলা প্রশাসকের জমা দেয়া হয়েছে । পানতিতা গ্রামের দীপক বিশ্বাস বলেন, মুলিয়া খেওয়া ঘাট হতে পানতিতা গ্রামের মাঝ দিয়ে টেপারি স্কুল পর্যন্ত এলজিইডির পাকা রাস্তার কাজ ফকির এন্টার প্রাইজ  করছে  । এই রাস্তার দূরত্ব প্রায় ১ কিলোমিটার। নড়াইল পানি উন্নয়ন বোর্ডের বাধার কারণে রাস্তার কাজ বন্ধ করে রাখা হয়েছে।

রাস্তার কাজ বন্ধ রাখার জন্য গ্রামের কৃষক দের যাতাযাতে এবং ছেলে মেয়েদের স্কুলে যাতাযাতে অনেক সমস্যা হচ্ছে। এতে করে সাধারন জনগন ও চলাচল করতে পারছে না। মুলিয়া ইউনিয়ন বিএনপি'র সভাপতি পলাশ মল্লিক বলেন নড়াইল পানি উন্নয়ন    বোর্ডের  বন্যা নিয়ন্ত্রণে বেড়িবাধ নির্মাণ করতে এলজিইডি তে দরখাস্ত করে আমাদের রাস্তার কাজ বন্ধ করে রেখেছে।  অথচ এই এলাকায় কোন বন্যা হয় না। প্রকল্প গ্রহণ করে  সরকারের টাকা অপচয় করা হচ্ছে। পানতিতা গ্রামের প্রদীপ বিশ্বাস বলেন পানি উন্নয়ন বোর্ডের মাটির কাজ করে  এলাকার কোন উপকার হবে না বরং রাস্তাটা হলে এলাকার উন্নয়ন হবে মানুষের সুবিধা হবে।

 অত্র এলাকার এলাকার জনগনের সুবিধার জন্য পাকা রাস্তার কাজটি সুম্পূর্ন করার জন্য সকলের প্রতি দাবি জানানো হয়। এ বিষয়ে নড়াইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার অভিজিৎ কুমার সাহা বলেন, নদীর ঘাটের কাজ করতে হলে পানি উন্নয়ন বোর্ডের কাছ থেকে এনওসি নিতে হয়। সেটা নেয়া হয়নি বলে আমরা দরখাস্ত দিয়ে কাজ বন্ধ করে দিয়েছি।  এ বিষয়ে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান বলেন এলাকার উন্নয়নে রাস্তা করার প্রয়োজনে আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলে সমাধান করার চেষ্টা করব।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর