ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,  ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা, আইন ভাঙলেই স্বয়ংক্রিয় মামলা ফ্যাসিস্টরা স্বাস্থ্যখাতকে ধ্বংস করে দিয়ে গেছে: স্বাস্থ্যমন্ত্রী বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে জাপান সফরে নতুন ৪টি সমঝোতা স্মারক সই পাশাপাশি চার কবরে চিরনিদ্রায় একই পরিবারের চার সদস্য স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: নিহতের সংখ্যা বেড়ে ৬৪, আহত ৮০ ঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্সের ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ১৮৫ কেন্দ্রের মধ্যে ১১৫টিই অধিক ঝুঁকিপূর্ণ প্রগতির আড়ালে নৈতিক দেউলিয়া সমাজ: বিশ্ব যখন শেখায়, আমরা তখন পিছিয়ে সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে সাদমান, প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ২১৩ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬

নড়াইল বিএনপির সভাপতির বিরুদ্ধে ষড়যন্ত্র ও ছাত্রদল অফিস ভাঙচুরের প্রতিবাদ


  • আপলোড সময় : মঙ্গলবার ২০ মে, ২০২৫ সময় : ৫:৩৬ পিএম

নড়াইল প্রতিনিধিঃ

নড়াইলের কালিয়ায় জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ষড়যন্ত্র ও কালিয়া উপজেলা ছাত্রদল কার্যালয় ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। মঙ্গলবার(২০মে) সকাল ১১ টায় কালিয়া ডাকবাংলো মাঠে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সামনে বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সম ওয়াহিদুজ্জামান মিলু।

ওয়াহিদুজ্জামান মিলু তার বক্তব্যে বলেন, গত ১৮ তারিখ বিএনপির নির্বাহী কমিটির সদস্য আঃলতিফ সম্রাট এর উপর নড়াগাতির যোগানিয়া বাজার এলাকায় কে বা কারা হামলা করে সঠিকভাবে আমাদের জানা নেই। ফেসবুকের মাধ্যমে আমরা জানতে পেরেছি বিএনপি নেতা আঃ লতিফ সম্রাটের উপর আক্রমণ হয়েছে।

কিন্তু ওই দিনই সন্ধ্যায় তার পক্ষ থেকে কালিয়া প্রেসক্লাবে কালিয়া পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক সেলিম রেজা ইউসুফ সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক বক্তব্য দিয়েছেন। যাহা সঠিক নয়।

মূলত ১৭ মে খুলনা তারুণ্য সমাবেশ থেকে ফিরে জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম ঢাকায় অবস্থান নেন এবং পরবর্তীতে ব্যবসায়িক কাজে ১৮ই মে তিনি দেশের বাহিরে চলে যান। কিন্তু ১৮ মে সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আঃ লতিফ সম্রাটের উপর হামলার দায়ভার উদ্দেশ্যপ্রণোদিতভাবে চাপানো হয়েছে যেটা আদতে সঠিক নয়। এছাড়াও সংবাদ সম্মেলন শেষে কালিয়া উপজেলা ছাত্রদলের কার্যালয় ভাঙচুর করে একটি মহল।

আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, কালিয়া পৌর বিএনপির সভাপতি শেখ সেলিম হোসেন, সহ-সভাপতি মনিরুল ইসলাম, সাবেক সদস্য সচিব শেখ মনিরুজ্জামান মনা,জেলা বিএনপি'র সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক রেজাই রাব্বি কামাল, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ও কালিয়া পৌর বিএনপি'র সিনিয়র সাধারণ সম্পাদক শেখ শিহাব উদ্দিন, উপজেলা যুবদলের সদস্য সচিব সদ্দার আর্মস্ট্রং, ছাত্রদলের আহবায়ক সম রাকিবুজ্জামান পাপ্পু, সদস্য সচিব সরদার তরিকুল ইসলাম, কালিয়া পৌর বিএনপির সহ-সভাপতি মোল্লা জুয়েল রানা, কালিয়া বাজার বণিক সমিতির সভাপতি শেখ জাহাঙ্গীর আলমসহ উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর