ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

ঘাতক বাসে আগুন দিলো বিক্ষুব্ধ জনতার

গোপালগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী নিহত


  • আপলোড সময় : মঙ্গলবার ২০ মে, ২০২৫ সময় : ৬:৩৪ পিএম

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় বাস স্ট্যান্ডে বাসের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু ও আরেকজন গুরুতর আহত হওয়ার ঘটনায় উত্তেজিত জনতা ঘাতক বাসে আগুন ধরিয়ে দেয়। ঘটনাটি ঘটে আজ মঙ্গলবার (২০ মে) দুপুরে। পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, খুলনা থেকে বরিশালগামী ‘নয়ন পরিবহন-এর একটি যাত্রীবাহী বাস সাতপাড় বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে ছিল। সেই সময় একটি মোটরসাইকেল এসে বাসটির পেছনে থামে। ঠিক তখনই গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা একটি লোকাল বাস পেছন থেকে মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়।

 প্রচণ্ড ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী সামনের বাসটির সঙ্গে ধাক্কা খেয়ে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই নিহত হন মোটরসাইকেলের আরোহী, জেলা শহরের পাওয়ার হাউজ রোডের বাসিন্দা রবি সরণকার (৫০)। গুরুতর আহত হন মোটরসাইকেল চালক সঞ্জীব বিশ্বাস (৫০)। প্রথমে তাকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়, পরে আশঙ্কাজনক অবস্থায় পাঠানো হয় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ঘাতক বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে গোপালগঞ্জ ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

বাসটির চালক ও সহকারী ঘটনার পরপরই পালিয়ে যায়। ঘটনাস্থলে ছুটে যান গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ড. রুহুল আমিন। তিনি পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং জানান, “ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর