ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,  ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে সাদমান, প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ২১৩ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১৯৮২ জাপানের ব্যবসায়ীদের বাংলাদেশে বড় বিনিয়োগের উদাত্ত আহ্বান তারেক রহমানের বাউফলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শ্রেণিকক্ষে কিন্ডারগার্টেন ও দুর্নীতির অভিযোগ ঠাকুরগাঁও উপনির্বাচন ঘিরে কঠোর নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করেছে ইসি ইসরায়েলে নির্বাচন: ৬০ শতাংশ ভোট গণনা শেষ, এগিয়ে নেতানিয়াহুর দল খাদ্যে পুষ্টি উপাদান যুক্ত করতে দ্রুত আইন প্রণয়নের তাগিদ প্রতিমন্ত্রীর ক্রসফায়ার মন্তব্যে কোণঠাসা আইজিপি, আলোচনায় ব্যারিস্টার মো. জিল্লুর রহমান রংপুরে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪

ফোনে প্রায় দুই ঘণ্টা কী আলাপ হলো ট্রাম্প-পুতিনের

রাশিয়া-ইউক্রেন ‍যুদ্ধ


  • আপলোড সময় : মঙ্গলবার ২০ মে, ২০২৫ সময় : ৯:০৫ পিএম

আন্তর্জাতিক ডেস্ক

সংঘাত সমাধানে নিজের অবস্থান তুলে ধরে রুশ প্রেসিডেন্ট জানান, ইউক্রেন সংকটের শান্তিপূর্ণ সমাধানে রাশিয়ার অবস্থানের বিষয়ে জোর দিয়েছেন তিনি। শান্তির পথে হাঁটার সবচেয়ে কার্যকর উপায় বেছে নেওয়া দরকার। ইউক্রেনে যুদ্ধ বন্ধ নিয়ে পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে আলাপ করেছেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। সিএনএন জানায়, দুই প্রেসিডেন্ট প্রায় দুই ঘণ্টা ধরে কথা বলেছেন বলে জানিয়েছেন অ্যামেরিকার একজন কর্মকর্তা।

তিনি জানান, আলাপের বিষয়ে শিগগিরই আনুষ্ঠানিক বিবৃতি দেবেন ট্রাম্প। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানায়, ট্রাম্পের সঙ্গে ‘খোলামেলা ও অর্থবহ’ আলোচনা হয়েছে। সংবাদমাধ্যমটি আরও জানায়, আলোচনার সময় যুদ্ধবিরতির বিষয়ে নিজের অবস্থানের কথা জানান পুতিন। ফোনালাপের পর রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সরাসরি আলোচনা শুরুতে অ্যামেরিকার সহায়তার জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানান রুশ প্রেসিডেন্ট।

সাংবাদিকদের সঙ্গে প্রশ্নোত্তরকালে পুতিন জানান, বিরোধের অবসান ও যুদ্ধবিরতি নিয়ে নিজের অবস্থান জানিয়েছেন অ্যামেরিকার প্রেসিডেন্ট। সংঘাত সমাধানে নিজের অবস্থান তুলে ধরে রুশ প্রেসিডেন্ট জানান, ইউক্রেন সংকটের শান্তিপূর্ণ সমাধানে রাশিয়ার অবস্থানের বিষয়ে জোর দিয়েছেন তিনি। শান্তির পথে হাঁটার সবচেয়ে কার্যকর উপায় বেছে নেওয়া দরকার।

এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির সঙ্গেও ফোনালাপ করেন ট্রাম্প। পুতিনের সঙ্গে ট্রাম্পের আলাপের এক দিন আগে রুমে জেলেন্সকির সঙ্গে বৈঠক করেন ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা।


এ সম্পর্কিত আরো খবর