ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,  ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে সাদমান, প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ২১৩ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১৯৮২ জাপানের ব্যবসায়ীদের বাংলাদেশে বড় বিনিয়োগের উদাত্ত আহ্বান তারেক রহমানের বাউফলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শ্রেণিকক্ষে কিন্ডারগার্টেন ও দুর্নীতির অভিযোগ ঠাকুরগাঁও উপনির্বাচন ঘিরে কঠোর নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করেছে ইসি ইসরায়েলে নির্বাচন: ৬০ শতাংশ ভোট গণনা শেষ, এগিয়ে নেতানিয়াহুর দল খাদ্যে পুষ্টি উপাদান যুক্ত করতে দ্রুত আইন প্রণয়নের তাগিদ প্রতিমন্ত্রীর ক্রসফায়ার মন্তব্যে কোণঠাসা আইজিপি, আলোচনায় ব্যারিস্টার মো. জিল্লুর রহমান রংপুরে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪

ভেনেজুয়েলার অভিবাসীদের সুরক্ষা কেড়ে নিতে ট্রাম্পের সিদ্ধান্তে সায় সুপ্রিম কোর্টের


  • আপলোড সময় : মঙ্গলবার ২০ মে, ২০২৫ সময় : ৯:০৯ পিএম

আন্তর্জাতিক ডেস্ক

ভেনেজুয়েলা থেকে আসা অভিবাসীদের এ মর্যাদা দিয়েছিলেন ট্রাম্পের পূর্বসূরি জো বাইডেন। অ্যামেরিকায় বসবাসরত ভেনেজুয়েলার অভিবাসীদের সাময়িক সুরক্ষার মর্যাদা কেড়ে নিতে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের সিদ্ধান্তে সোমবার সায় দিয়েছে সুপ্রিম কোর্ট। ভেনেজুয়েলা থেকে আসা অভিবাসীদের এ মর্যাদা দিয়েছিলেন ট্রাম্পের পূর্বসূরি জো বাইডেন।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, সাময়িক সুরক্ষার মর্যাদা বা টিপিএস কর্মসূচির আওতায় ভেনেজুয়েলার অভিবাসীদের বিতাড়ন থেকে সুরক্ষা বাতিলের সিদ্ধান্ত নেন হোমল্যান্ড সেক্রেটারি ক্রিস্টি নোয়েম। সে সিদ্ধান্ত স্থগিত করে দেন সান ফ্রান্সিসকোভিত্তিক ইউএস ডিস্ট্রিক্ট জাজ এডওয়ার্ড চেন।

এডওয়ার্ডের এ সিদ্ধান্ত প্রত্যাহারে জাস্টিস ডিপার্টমেন্টের করা আবেদন মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতের এ আদেশে বিচারপতির স্বাক্ষর নেই। বিচারপতিরা জরুরি আবেদনের পরিপ্রেক্ষিতে কোনো রায় দিলে সাধারণত সেটিতে তাদের সই থাকে না।

সুপ্রিম কোর্টের রায় বিতাড়ন সুরক্ষা কেড়ে নেওয়ার পক্ষে গেলেও ট্রাম্প প্রশাসন কাজের অনুমতি কিংবা টিপিএস সংক্রান্ত অন্য নথিগুলো অবৈধ গণ্য করতে চাইলে তাকে চ্যালেঞ্জ করতে পারবেন অভিবাসীরা। বাইডেন টিপিএসের যে মেয়াদ বাড়িয়েছিলেন, সেটি শেষ হচ্ছে ২০২৬ সালের অক্টোবরে। ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি জানায়, বাইডেনের আমলে ২০২৩ সালে টিপিএসের জন্য নথিভুক্ত হন ভেনেজুয়েলার প্রায় তিন লাখ ৪৮ হাজার ২০২ অভিবাসী।

সুপ্রিম কোর্টের রায়ের একমাত্র প্রকাশ্য বিরোধিতাকারী ছিলেন উদারপন্থি বিচারপতি কেতাঞ্জি বাউন। এদিকে সর্বোচ্চ আদালতের এ সিদ্ধান্তকে আইনিভাবে চ্যালেঞ্জ করেছেন টিপিএসগ্রহীতা এবং ন্যাশনাল টিপিএস অ্যালায়েন্সের মতো বাদীরা। তাদের ভাষ্য, ভেনেজুয়েলা এখনও অনিরাপদ দেশ।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর