ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

জটিল ক্যানসারে আক্রান্ত বাইডেন, যা বললেন ট্রাম্প


  • আপলোড সময় : মঙ্গলবার ২০ মে, ২০২৫ সময় : ৯:১১ পিএম

আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের দেহেআগ্রাসী ধরণেরপ্রোস্টেট ক্যানসার ধরা পড়েছে। রোববার বাইডেনের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, বাইডেনের ক্যানসার গ্লিসন স্কোর (গ্রেড গ্রুপ ) এবং তা হাড়েও ছড়িয়ে পড়েছে। তবে ক্যানসারটি হরমোন-সংবেদনশীল হওয়ায় চিকিৎসার মাধ্যমে নিয়ন্ত্রণে রাখার যাবে বলে আশা করা যাচ্ছে। এই খবরে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে সহানুভূতির পরিবেশ বিরাজ করছে। ডেমোক্র্যাট রিপাবলিকান উভয় দলের নেতারা সামাজিক মাধ্যমে বাইডেনের দ্রুত আরোগ্য কামনা করছেন।

বাইডেনের মানসিক সক্ষমতা নিয়ে দীর্ঘদিন ধরে কটাক্ষ করে আসছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এবার তার সাবেক প্রতিদ্বন্দ্বীর অসুস্থতায় দুঃখ প্রকাশ করেছেন তিনি। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'ট্রুথ সোশ্যাল'- ট্রাম্প লেখেন, ‘জো বাইডেনের সাম্প্রতিক চিকিৎসা-সংক্রান্ত খবর শুনে মেলানিয়া আমি গভীরভাবে মর্মাহত। জিল এবং পুরো পরিবারকে আমাদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি। জো বাইডেনের দ্রুত সফল আরোগ্য কামনা করছি।

এদিকে বাইডেনের ক্যান্সারের আক্রান্তের খবর শুনে সহানুভূতি জানিয়েছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, বাইডেনের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন, সাবেক হাউস স্পিকার ন্যান্সি পেলোসিসহ আরও অনেকে।

উল্লেখ্য, ২০১৫ সালে বাইডেনের বড় ছেলে বিউ বাইডেন মস্তিষ্কের ক্যানসারে মারা যান। সেই অভিজ্ঞতার পর বাইডেন ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ের জন্য 'ক্যানসার মুনশট' নামে এক উদ্যোগ গ্রহণ করেন, যার লক্ষ্য ছিল ক্যানসারে মৃত্যুহার হ্রাস এবং আক্রান্তদের জীবনের মানোন্নয়ন। অবশেষে তিনিই সেই ক্যান্সারে আক্রান্ত হলেন।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর