ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,  ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা, আইন ভাঙলেই স্বয়ংক্রিয় মামলা ফ্যাসিস্টরা স্বাস্থ্যখাতকে ধ্বংস করে দিয়ে গেছে: স্বাস্থ্যমন্ত্রী বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে জাপান সফরে নতুন ৪টি সমঝোতা স্মারক সই পাশাপাশি চার কবরে চিরনিদ্রায় একই পরিবারের চার সদস্য স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: নিহতের সংখ্যা বেড়ে ৬৪, আহত ৮০ ঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্সের ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ১৮৫ কেন্দ্রের মধ্যে ১১৫টিই অধিক ঝুঁকিপূর্ণ প্রগতির আড়ালে নৈতিক দেউলিয়া সমাজ: বিশ্ব যখন শেখায়, আমরা তখন পিছিয়ে সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে সাদমান, প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ২১৩ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬

টঙ্গীতে দুই ভাইকে কুপিয়েছে জখম করেছে সন্ত্রাসীরা


  • আপলোড সময় : বুধবার ২১ মে, ২০২৫ সময় : ৫:৫৪ পিএম

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি :

 টঙ্গীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়েছে একদল সন্ত্রাসী।এসময় দুর্বৃত্তরা হোটেলে ব্যাপক ভাঙচুর চালায়।  গত রাতে মরকুন টিএনটি বাজার কুস্তরী হোটেলে এ হামলা চালায় দুর্বৃত্তরা। দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন হোটেল মালিকের দুই ছেলে শফিকুল ইসলাম শুভ (২৯) ও শহিদুল ইসলাম শান্ত (২৪)।প্রত্যক্ষদর্শী ও স্থানীয়সূত্রে জানা যায়, ৪৪ নং  ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ দুলাল মিয়ার মালিকানাধীন কস্তুরী হোটেলের কর্মী শহিদুল ও তারেকের সাথে রাতে কতিপয় দুষ্কৃতকারীর কথাকাটাকাটি হয়।


একপর্যায়ে তারা ফোন করে আরও ১০-১৫ জনকে ডেকে এনে ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে হোটেলে হামলা চালায়। তারা হোটেলে ভাঙচুরের পাশাপাশি হোটেল মালিকের দুই ছেলেকে কুপিয়ে গুরুতর আহত করে।স্থানীয়রা আহতদের উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ  ফরিদুল ইসলাম বলেন, “ঘটনাটি সম্পর্কে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর