ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,  ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা, আইন ভাঙলেই স্বয়ংক্রিয় মামলা ফ্যাসিস্টরা স্বাস্থ্যখাতকে ধ্বংস করে দিয়ে গেছে: স্বাস্থ্যমন্ত্রী বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে জাপান সফরে নতুন ৪টি সমঝোতা স্মারক সই পাশাপাশি চার কবরে চিরনিদ্রায় একই পরিবারের চার সদস্য স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: নিহতের সংখ্যা বেড়ে ৬৪, আহত ৮০ ঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্সের ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ১৮৫ কেন্দ্রের মধ্যে ১১৫টিই অধিক ঝুঁকিপূর্ণ প্রগতির আড়ালে নৈতিক দেউলিয়া সমাজ: বিশ্ব যখন শেখায়, আমরা তখন পিছিয়ে সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে সাদমান, প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ২১৩ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬

ফরিদপুরে কামাল ইউসুফ স্মৃতি সংসদ উদ্যোগে ‌ ফ্রি চক্ষু ক্যাম্প


  • আপলোড সময় : বুধবার ২১ মে, ২০২৫ সময় : ৬:৪৪ পিএম

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে কামাল ইউসুফ স্মৃতি সংসদের উদ্যোগ বিনামূল্য ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে  ‌। আজ বুধবার সকাল ১১ টায় ফরিদপুর প্রেসক্লাবের মিলনায়তনে ‌ এই ক্যাম্পের উদ্বোধন করেন জাতীয়তাবাদ মহিলা দল এর ‌ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক  ‌ চৌধুরী  নায়াব ইউসুফ।

কামাল ইউসুফ স্মৃতি সংসদের সভাপতি ‌ অধ্যাপক এ বি এম সাত্তারের ‌ সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন ‌ বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ফারিয়ান ইউসুফ, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, জেলা বিএনপির সদস্য সচিব একে  কিবরিয়া স্বপন, ফরিদপুর মুসলিম  মিশনের  সম্পাদক ‌ অধ্যাপক আব্দুস সামাদ,  ডাক্তার মুস্তাফিজুর রহমান শামীম, প্রফেসর  শেখ আব্দুস সামাদ,  সাংবাদিক ও লেখক  মফিজ ইমাম মিলন ‌। অনুষ্ঠান সঞ্চালনা করেন ‌ ফরিদপুর মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ। এ সময় সংগঠনের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন

এরপর আলোচনা সভায় দিনব্যাপী ফ্রি ক্যাম্পের বিভিন্ন দিক তুলে ধরে বক্তারা বলেন ‌, এই ক্যাম্পের মাধ্যমে ‌ সাধারণ লোক উপকৃত হবে।তারেক রহমান প্রবর্তিত ৩১ দফার অন্যতম দফা হচ্ছে স্বাস্থ্য সেবা। দেশের কোন মানুষ যাতে বিনা চিকিৎসা মারা না যায় ‌ সেদিকে লক্ষ্য রাখতে হবে। সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে। বক্তারা কামাল ইউসুফ ফরিদপুরের সাবেক স্বাস্থ্যমন্ত্রী থাকাকালীন সময়ে স্বাস্থ্যখাতে তার অবদান নিয়ে আলোচনা করেন।বক্তারা বলেন ‌ তার পরিবার ‌ রাজনৈতিক পরিবার ‌ তারা দীর্ঘদিন যাবত মানুষের সেবা নিজেদের নিয়োজিত রেখেছেন। আগামীতেও ‌ তা অব্যাহত  রাখবেন।

মানুষ কি চায় তা বুঝতে হবে ‌ এবং সব সময় মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে হবে ‌। ‌এতে ফরিদপুর বাসী উপকৃত হবে জনগণ উপযুক্ত হবে।  পরে অনুষ্ঠানের প্রধান অতিথি নায়াব ইউসুফ ক্যাম্পের উদ্বোধন করেন।  ৫ জন চক্ষু  চিকিৎসক পাচ শতাধিক রোগীর মধ্যে ‌ চিকিৎসা সেবা  প্রদান করেন ‌।

আকাশজমিন/আরআর

 

 


এ সম্পর্কিত আরো খবর