ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,  ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাপানের ব্যবসায়ীদের বাংলাদেশে বড় বিনিয়োগের উদাত্ত আহ্বান তারেক রহমানের বাউফলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শ্রেণিকক্ষে কিন্ডারগার্টেন ও দুর্নীতির অভিযোগ ঠাকুরগাঁও উপনির্বাচন ঘিরে কঠোর নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করেছে ইসি ইসরায়েলে নির্বাচন: ৬০ শতাংশ ভোট গণনা শেষ, এগিয়ে নেতানিয়াহুর দল খাদ্যে পুষ্টি উপাদান যুক্ত করতে দ্রুত আইন প্রণয়নের তাগিদ প্রতিমন্ত্রীর ক্রসফায়ার মন্তব্যে কোণঠাসা আইজিপি, আলোচনায় ব্যারিস্টার মো. জিল্লুর রহমান রংপুরে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ নিয়মিত হাত ধোয়ার অভ্যাসই গড়বে সুস্থ প্রজন্ম: মীর শাহে আলম নাটোরে প্রবাসীর শপিং মলে হামলা ও লুটপাট, ৫ কোটি টাকার ক্ষতি জনগণের ভোটাধিকার কেড়ে নিতে চায় না বিএনপি সরকার: প্রতিমন্ত্রী

আমতলী সোনালী ব্যাংক থেকে গ্রাহকের দুই লাখ টাকা চুরি


  • আপলোড সময় : বুধবার ২১ মে, ২০২৫ সময় : ৭:০১ পিএম

আমতলী (বরগুনা) প্রতিনিধি। 

আমতলী সোনালী ব্যাংক শাখা থেকে গ্রাহক মোঃ শাহজাহান বিশ্বাসের এক লাখ ৯৫ হাজার ৫’শ টাকা চুরি হয়েছে। সিসি ক্যামেরা নষ্ট থাকায় চোর সনাক্ত করতে পারেনি ব্যাংক কর্তৃপক্ষ। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এতে গ্রাহকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। ঘটনা ঘটেছে বুধবার দুপুর ১২ টার দিকে। 

জানাগেছে,আমতলী সাব-রেজিষ্ট্রি অফিসের চার দলিল লেখকের মহুরী মোঃ শাহজাহান বিশ্বাস পে-অর্ডার কাটতে বুধবার দুপুর ১২ টার দিকে আমতলী সোনালী ব্যাংক শাখায় যান। ওই খানে গিয়ে তিনি টেবিলের ওপর টাকা রেখে চালান লিখছিলেন। কিছুক্ষণ পরে তিনি তার টাকার বান্ডিল খুজে পাচ্ছে না। পরে তিনি ব্যাংক ম্যানেজারকে অবহিত করেন। ম্যানেজার তাৎক্ষনিক আমতলী থানা পুলিশকে খবর দেয়। কিন্তু ততক্ষণে ততক্ষনে চোর সটকে পড়ে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এদিকে ব্যাংকের সিসি ক্যামেরা নষ্ট। তাই চোর সনাক্ত করতে পারেনি। এতে গ্রাহকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। 

ভুক্তভাগী শাহজাহান বিশ্বাস বলেন, আমি গত ৩০ বছর ধরে দলিল লেখক নাশির, শাহজাহান চৌধুরী, পাশা সিকদার ও ইসমাইল হাওলাদারের মহুরী হিসেবে কাজ করে আসছি। বুধবার দুপুরে ব্যাংকের টেবিলের ওপর এক লাখ ৯৫ হাজার ৫’শ টাকার বান্ডিল রেখে আমি পে-অর্ডারের চালান লিখছিলাম, কিছুক্ষণ পর  দেখি আমার টাকার বান্ডিল নেই। পরে ম্যানেজারকে জানালাম। কিন্তু ব্যাংকের সিসি ক্যামেরা নষ্ট তাই ম্যানেজার চোর সনাক্ত পারেনি। তিনি আরো বলেন, এভাবে গ্রাহকদের টাকা বেশ কয়েকবার চুরি হয়েছে কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ টাকা উদ্ধার করতে পারেনি। আমি গবীর মানুষ কিভাবে এতো টাকা পরিশোধ করবো। দ্রুত টাকা উদ্ধারের দাবী জানান তিনি।   

আমতলী সোনালী ব্যাংক ম্যানেজার জুলকার বিন খালেক বলেন, বিষয়টি অত্যান্ত দুঃখজনক। কিন্তু গত এক সপ্তাহ আগে ব্যাংকের সিসি ক্যামেরা নষ্ট হয়েছে। ওই ক্যামেরা বরগুনা মেরামত করতে পাঠিয়েছি। সিসি ক্যামেরা থাকলে ফুটেজ দেখে চোর সনাক্ত করা যেত। 

আমতলী থানায় ওসি মোঃ আরিফুল ইসলাম আরিফ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। কিন্তু ব্যাংকের সিসি ক্যামেরা নষ্ট থাকায় চোর সনাক্ত করতে পারেনি। তিনি আরো বলেন, দ্রুত চোর সনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ করছি।

আকাশজমিন/আরআর    



এ সম্পর্কিত আরো খবর