ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,  ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা, আইন ভাঙলেই স্বয়ংক্রিয় মামলা ফ্যাসিস্টরা স্বাস্থ্যখাতকে ধ্বংস করে দিয়ে গেছে: স্বাস্থ্যমন্ত্রী বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে জাপান সফরে নতুন ৪টি সমঝোতা স্মারক সই পাশাপাশি চার কবরে চিরনিদ্রায় একই পরিবারের চার সদস্য স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: নিহতের সংখ্যা বেড়ে ৬৪, আহত ৮০ ঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্সের ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ১৮৫ কেন্দ্রের মধ্যে ১১৫টিই অধিক ঝুঁকিপূর্ণ প্রগতির আড়ালে নৈতিক দেউলিয়া সমাজ: বিশ্ব যখন শেখায়, আমরা তখন পিছিয়ে সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে সাদমান, প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ২১৩ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬

তিন কোটি টাকার মাদক ধ্বংস করলো বিজিবি


  • আপলোড সময় : বুধবার ২১ মে, ২০২৫ সময় : ৭:০৫ পিএম

লালমনিরহাট প্রতিনিধি।।

লালমনিরহাট ৫টি উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে উদ্ধারকৃত অবৈধ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। ধ্বংসকৃত এসব মাদকদ্রব্যের বাজার মূল্য প্রায় ৩কোটি  টাকা বুধবার (২১মে ) দুপুর ৩ টায় বর্ডার গার্ড বাংলাদেশ লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের প্রশিক্ষণ মাঠে আনুষ্ঠানিকভাবে এসব মাদক ধ্বংস করা হয়।

মাদকগুলোর মধ্যে রয়েছে ভারতীয় ফেন্সিডিল, মদ, বিয়ার, হেরোইন, গাঁজা ও  কডিসেপ সিরাপ,টেপেন্টাডল ট্যাবলেট। এর মধ্যে রয়েছে ১ হাজার ৫৬বোতল দেশি বিদেশি মদ বিয়ার ৮৭ বোতল , কডিসেপ সিরাপ ৪ বোতল, ইস্কাপ সিরাফ ১৩ হাজার ৮০৮ বোতল, ২৮হাজার ৯২৮ বোতল ফেনসিডিল, ৯৬৪কেজি ১১৩গ্রাম গাঁজা, ৩৩কেজি হেরোইন, ১২ হাজার ৯৪পিস ইয়াবা, ২১ হাজার ৪১৮ পিস টেপেন্টাডল ট্যাবলেট,  এসবের বাজার মূল্য প্রায় ৩ কোটি  টাকা।


মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  বিগ্রেডিয়ার জেনারেল  এস এম জাহিদুর রহমান এসজিপি রিজিয়ন কমান্ডার রংপুর বিশেষ অতিথি হিসাবে  সাব্বির আহমেদ সেক্টর কমান্ডার  রংপুর,লালমনিরহাট ব্যাটালিয়ান( ১৫ বিজিবি)  অধিনায়কল লে, কর্নেল মো মেহেদী ইমাম (পিএসসি) এছাড়া উপস্থিত ছিলেন লালমনিরহাট ১৫ বিজিবি  মাদকদ্রব্য সহকারী পরিচালকসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও  বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর