টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি :
টঙ্গীতে
দেশীয় অস্ত্র, হেরোইন ও মোটরসাইকেলসহ সংঘবদ্ধ
ডাকাত দলের সাতজন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতের নতুনবাজার ও আরিচপুর
এলাকায় পৃথক দুটি অভিযানে চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত
ব্যক্তিরা হলো—জাহিদুল ইসলাম জাহিদ (৩০), মাসুদ রানা (৩২), রুবেল হোসেন
(৩০), জামাল উদ্দিন (৩২), শরিফুল ইসলাম (৩৫), মো. শফিকুল ইসলাম (৪৫) এবং মো. কামাল
হোসেন (৪২)। তারা সবাই গাজীপুর মহানগর এবং আশপাশের এলাকার বাসিন্দা বলে জানিয়েছেন পুলিশ।
গ্রেফতারকৃতদের
কাছ থেকে দেশীয় ধারালো অস্ত্র, ১৩ গ্রাম হেরোইন এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
এ
বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম জানান, পুলিশের দুটি দল রাতে নতুনবাজার
ও আরিচপুর এলাকায় অভিযান চালিয়ে নির্জন একটি
স্থানে ডাকাতির প্রস্তুতিকালে তাদেরকে হাতেনাতে
আটক করা হয়। তারা সকলই সক্রিয় ডাকাত দলের সদস্য।
গ্রেফতারদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
আকাশজমিন/আরআর