ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

কিশোরগঞ্জে নদীতে পড়ে নিখোঁজ নারী মরদেহ উদ্ধার


  • আপলোড সময় : বৃহস্পতিবার ২২ মে, ২০২৫ সময় : ৪:৪৬ পিএম

কিশোরগঞ্জ ব্যুরো:

কিশোরগঞ্জে ইটনায় ধনু নদীতে পড়ে গিয়ে নিখোঁজ নারীর মরদেহ দুইদিন পর বৃহস্পতিবার (২২ মে ) সকাল এগারোটার দিকে উদ্ধার হয়েছে। নিহত নারী পার্বতী রানী বিশ্বাস ইটনা উপজেলার বেতেগা গ্রামের রমাকান্ত বিশ্বাসের স্ত্রী।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২০ মে) দুপুরে ইটনা উপজেলা সদরের বেতেগা এলাকার বাসিন্দা পার্বতী রানী বিশ্বাস থালা বাসন ধৌত করতে গিয়ে ধনু নদীতে পড়ে যান। এ বিষয়টি ইটনা থানা পুলিশ  ও ফায়ার সার্ভিসকে জানায় এলাকাবাসী। পরে কিশোরগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এলে উদ্ধার অভিযান শুরু করলে পার্বতী রানীর খোঁজ মেলাতে পারেনি। 


এ বিষয়ে নিহতের ভাসুর উমাকান্ত বিশ্বাস জানান, বৃহস্পতিবার সকাল এগারোটার দিকে পার্বতীর মরদেহ বাড়ির সামনে ধনু নদীতে ভাসতে দেখলে এলাকাবাসী উদ্ধার করে।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর