ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,  ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা, আইন ভাঙলেই স্বয়ংক্রিয় মামলা ফ্যাসিস্টরা স্বাস্থ্যখাতকে ধ্বংস করে দিয়ে গেছে: স্বাস্থ্যমন্ত্রী বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে জাপান সফরে নতুন ৪টি সমঝোতা স্মারক সই পাশাপাশি চার কবরে চিরনিদ্রায় একই পরিবারের চার সদস্য স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: নিহতের সংখ্যা বেড়ে ৬৪, আহত ৮০ ঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্সের ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ১৮৫ কেন্দ্রের মধ্যে ১১৫টিই অধিক ঝুঁকিপূর্ণ প্রগতির আড়ালে নৈতিক দেউলিয়া সমাজ: বিশ্ব যখন শেখায়, আমরা তখন পিছিয়ে সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে সাদমান, প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ২১৩ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬

গোপালগঞ্জে অনুষ্ঠিত হবে তিন দিনব্যাপী ভুমি মেলা


  • আপলোড সময় : বৃহস্পতিবার ২২ মে, ২০২৫ সময় : ৬:২৫ পিএম

গোপালগঞ্জ প্রতিনিধি

আধুনিক বাংলাদেশ বিনির্মাণে ও জনবান্ধব ভূমিসেবা জনসাধারণের দোর গোড়ায় পৌছে দিতে গোপালগঞ্জে অনুষ্ঠিত হবে তিনদিন ব্যাপী ভুমি মেলা। আগামী রবিবার(২৫মে) গোপালগঞ্জের ৫ উপজেলায় সকাল ১০টা থেকে একযোগে ভূমি মেলা শুরু হবে। চলবে মঙ্গলবার (২৭মে) পর্যন্ত। আজ বৃহস্পতিবার(২২ মে)সকাল ১০টায় গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান তাঁর কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের প্রেস ব্রিফিং করে বিষয়টি নিশ্চিত করেছেন।

 এ উপলক্ষে আগামী রবিবার(২৫মে)সকাল ১০টয় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হবে। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হবে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে আলোচনা সভা।

 প্রেস ব্রিফিং-এ জেলা প্রশাসক লিখিত বক্তব্যে বলেন, ভূমি মন্ত্রণালয় ইতোমধ্যে ভূমি সংত্রান্ত সেবাসমূহ অটোমেশনের মাধ্যমে জনগণের নিকট পৌছানোর জন্য নানাবিধ কার্যক্রম গ্রহণ করেছে।তারই আলোকে দেশের মানুষ বর্তমানে ই-নামজারি, অনলাইন ভূমি উন্নয়ন কর(খাজনা)স্মার্ট ভূমি রেকর্ড ও ম্যাপ, ই-পর্চার আবেদন, ভূমি সংত্রান্ত তথ্য যাচাই বাছাই ও স্মার্ট ভূমির নকশা সহ ভূমি সংক্রান্ত নানা কার্যক্রম আনলাইনের মাধ্যমে ঘরে বসেই সম্পাদন করতে পারছেন।

 তিনি আরো বলেন, গোপালগঞ্জ সদর, কোটালীপাড়া, টুঙ্গিপাড়া, কাশিয়ানী, মুকসুদপুর উপজেলা ভূমি অফিস চত্বরে ২৫ মে থেকে ২৭মে পর্যন্ত ভূমি মেলায় মানুষ সহজ ভাবে অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, রেজিষ্ট্রেশন, ই-নামজারির আবেদন, নিষ্পত্তিকৃত এল.এ কেইসের ক্ষতিপূরণের চেক প্রদান, অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি পাওয়ার আবেদন গ্রহণ, অনলাইনে মৌজা ম্যাপ ডাক বিভাগের মাধ্যমে সরবরাহ, মাঠ পর্যায়ে চলমান জরিপ কার্যাক্রম বিষয়ে গণশুনানি, আপত্তি বা আপিল, দাখিল ও নিষ্পত্তির কার্যক্রম গ্রহণ এবং সেবা গ্রহীতাদের বিভিন্ন জিজ্ঞাসার সরাসরি উত্তর প্রদান করার ব্যবস্থা থাকবে।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর