ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,  ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা, আইন ভাঙলেই স্বয়ংক্রিয় মামলা ফ্যাসিস্টরা স্বাস্থ্যখাতকে ধ্বংস করে দিয়ে গেছে: স্বাস্থ্যমন্ত্রী বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে জাপান সফরে নতুন ৪টি সমঝোতা স্মারক সই পাশাপাশি চার কবরে চিরনিদ্রায় একই পরিবারের চার সদস্য স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: নিহতের সংখ্যা বেড়ে ৬৪, আহত ৮০ ঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্সের ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ১৮৫ কেন্দ্রের মধ্যে ১১৫টিই অধিক ঝুঁকিপূর্ণ প্রগতির আড়ালে নৈতিক দেউলিয়া সমাজ: বিশ্ব যখন শেখায়, আমরা তখন পিছিয়ে সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে সাদমান, প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ২১৩ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬

মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে পাগড়ি প্রদান ও শিক্ষাবৃত্তি বিতরণ


  • আপলোড সময় : শুক্রবার ২৩ মে, ২০২৫ সময় : ৮:৫৪ পিএম

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি :

গাজীপুরের দক্ষিণ কাঁচপুরে অবস্থিত নেদায়ে ইসলাম বেপারী বাড়ী জামে মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সে এক হৃদয়ছোঁয়া আয়োজনে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান, আলিয়া মাদ্রাসা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের সনদ ও শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২৩ মে ২০২৫) বিকাল ৪টায় আয়োজিত এ ধর্মীয় ও শিক্ষাবিষয়ক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সের সভাপতি এবং বিশিষ্ট শিল্পপতি আলহাজ মোঃ মতিউর রহমান বেপারী।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (পূর্ব), এন. এম. নাসিরউদ্দিন। তিনি তাঁর বক্তব্যে বলেন, “নৈতিক শিক্ষা ছাড়া জাতির কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। হাফেজ ও আলেমগণ শুধু ধর্মীয় নয়, সামাজিক মূল্যবোধ রক্ষায়ও মুখ্য ভূমিকা রাখেন।”

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু,টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বসির উদ্দিন, টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ ইস্কান্দার হাবিবুর বলেন, মোঃ শহীদুল ইসলাম বাদল প্রমুখ।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক, শিক্ষাবিদ, ইসলামি চিন্তাবিদ ও সমাজসেবকগণ। অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে ইসলামি শিক্ষার গুরুত্ব, চরিত্রগঠনমূলক শিক্ষা ও সমাজে নৈতিকতার চর্চার ওপর জোর দেন।

 

আয়োজনটি ছিল সার্বিকভাবে দাওয়াতি ও উৎসবমুখর পরিবেশে পরিপূর্ণ। অনুষ্ঠানে পাগড়ি প্রাপ্ত হাফেজ ছাত্রদের চোখেমুখে ছিল অনাগত দিনের উজ্জ্বল স্বপ্ন, আর শিক্ষাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মুখে ফুটে উঠেছিল উৎসাহ ও কৃতজ্ঞতা।

 

প্রচলিত শিক্ষার পাশাপাশি ইসলামি শিক্ষার এই প্রচেষ্টাকে এলাকাবাসী সাধুবাদ জানান এবং ভবিষ্যতে এমন আয়োজন আরও ব্যাপকভাবে করার প্রত্যাশা ব্যক্ত করেন।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর