ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

ভারতে ঝড়-বৃষ্টি-বজ্রপাতে নিহত ৪৫


  • আপলোড সময় : শনিবার ২৪ মে, ২০২৫ সময় : ১:৪৬ পিএম

আন্তর্জাতিক ডেস্ক

ঝড়-বৃষ্টি ও বজ্রপাতে ভারতে একদিনে নিহত হয়েছেন ৪৫ জন। গত ২২ মে বৃহস্পতিবার দেশটির বৃহত্তম রাজ্য উত্তরপ্রদেশে ঘটেছে এই ঘটনা। উত্তরপ্রদেশ রাজ্যপ্রশাসনের ত্রাণ বিষয়ক কমিশনার ভানুচন্দ্র গোস্বামী জানিয়েছেন, রাজ্যের ১৮টি জেলা থেকে নিহতের সংবাদ পাওয়া গেছে।

এই জেলাগুলো হলো কাশগঞ্জ (নিহত ৫), ফতেহপুর (নিহত ৫), মীরাট (নিহত ৪), আওরাইয়া (নিহত ৪), বুলন্দশহর (নিহত ৩), কানপুর নগরর্ (নিহত ৩), গৌতম বুদ্ধ নগর (নিহত ৩), কনৌজ (নিহত ৩), এতাহ (নিহত ৩), গাজিয়াবাদ (নিহত ২), এতাওয়াহ (নিহত ২), কানপুর দেহাত (নিহত ২), ফিরোজাবাদ (নিহত ১), আলীগড় (নিহত ১), হাথরাস (নিতহ ১), আমেথি (নিহত ১), চিত্রকূট (নিহত ১) এবং আম্বেদকারনগর (নিহত ১)।

উত্তরপ্রদেশের আবহাওয়া দপ্তরের কর্মকর্তরা জানিয়েছেন, গত ২২ মে শক্তিশালী মৌসুমী ঝড় বয়ে গেছে উত্তর প্রদেশের অনেক জেলার ওপর দিয়ে। ঝড়ের সময় এলাকা বিশেষে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার থেকে ১০০ কিলোমিটারের মধ্যে ওঠানামা করেছে। কর্মকর্তারা আরও জানান, নিহতদের একাংশ বজ্রপাতে, বাকিরা বাড়ির ছাদ ধসে মারা গেছেন। সূত্র : টাইমস অব ইন্ডিয়া

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর