ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

দৌলতদিয়ায় হেরোইনসহ গ্রেফতার এক


  • আপলোড সময় : শনিবার ২৪ মে, ২০২৫ সময় : ৪:৪১ পিএম

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া হতে থানা পুলিশের বিশেষ অভিযানে একজন মাদক ব‍্যবসায়ী ৫২ পুরিয়া হেরোইনসহ গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃত মাদক কারবারি হলেন, রাজবাড়ী জেলার সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের খানখানাপুর বেপারী পাড়া গ্রামের মো. শাহাদত বিশ্বাসের ছেলে মো. সাগর বিশ্বাস (২২)। সাগর বর্তমান রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার হাট গ্রামের বাসিন্দা।


থানা পুলিশ সূত্রে জানা যায়, গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলামের দিক নির্দেশনায় এস আই (নি:) মো. ফরিদ মিয়া সংগীয় ফোর্সসহ ২৩ মে শুক্রবার দিনগত রাত সাড়ে ১১ টার দিকে দৌলতদিয়া যৌনপল্লীর মেইন গলির কাশেমের বোডিংয়ের সামনে হতে ৫২ পুরিয়া হেরোইন সহ তাকে হাতেনাতে গ্রেফতার করে।



এব‍্যাপারে গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে ২৪ মে শনিবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর