ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

বোরহানউদ্দিনের পক্ষিয়া ইউনিয়নে ওলামা দলের সংবর্ধনা


  • আপলোড সময় : শনিবার ২৪ মে, ২০২৫ সময় : ৫:০৯ পিএম

ভোলা (বোরহানউদ্দিন) প্রতিনিধি

বোরহানউদ্দিনের পক্ষিয়া ইউনিয়নে ওলামা দলের সংবর্ধনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত। এএসটি সাকিলঃ- ভোলার বোরহানউদ্দিন পক্ষিয়া ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের সংবর্ধনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

২৩ মে রোজ শুক্রবার বিকেলে উপজেলা পক্ষিয়া ইউনিয়নের বোরহানগঞ্জ বাজার পক্ষিয়া ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে আসর বাদ মাওলানা আব্দুল জলীলের সভাপতিত্বে ও মাওলানা মোঃ নুর নবীর সঞ্চালনায়  এই সংবর্ধনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ হুমায়ুন কবির সেলিম বলেন, আগামী সংসদ নির্বাচনে ভোলা-২ আসনের মাটি ও মানুষের নেতা আলহাজ্ব হাফিজ ইব্রাহীম কে জয় নিশ্চিত করতে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল সহ সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন বাংলাদেশের জাতীয়তাবাদ ওলামা দলের পক্ষিয়া ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ সুলাইমান।

এছাড়ও উপস্থিত ছিলেন, এ.টি.ম লোকমান হাওলাদার, সিনিয়র সহ-সভাপতি পক্ষিয়া ইউনিয়ন বিএনপি। জসিম উদ্দিন মাতাব্বর, সাধারণ সম্পাদক, পক্ষিয়া ইউনিয়ন বিএনপি। সোলাইমান মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক পক্ষিয়া ইউনিয়ন বিএনপি। ডা. হুমায়ন কবির, সাংগঠনিক সম্পাদক পক্ষিয়া ইউনিয়ন বিএনপি ও পক্ষিয়া ইউনিয়ন ওলামা দলের সদস্য সহ বিএনপির অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর