ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে

টঙ্গীতে ঝুট ব্যবসা নিয়ে সংঘর্ষে অস্ত্রসহ গ্রেফতার ২ জন


  • আপলোড সময় : শনিবার ২৪ মে, ২০২৫ সময় : ৭:০৪ পিএম

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি :

টঙ্গীতে একটি পোশাক কারখানার উচ্ছিষ্ট কাপড়ের অংশঝুটব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে স্থানীয় বিএনপি এবং স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আহতদের মধ্যে সাংবাদিক পথচারী রয়েছেন। পরে খবর পেয়ে সেনাবাহিনীর সহায়তায় শুক্রবার দিবাগত রাতে যৌথবাহিনী অভিযান চালিয়ে দিপু সরকার জসিম নামে দুইজনকে গ্রেফতার করেন।গ্রেফতারকৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

পুলিশ গণমাধ্যমকে জানায়, গত শুক্রবার (২৩ মে) ওই দুই গ্রুপের সংঘর্ষকালে বেশকয়টি ককটেল বিস্ফোরণ,বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ আগ্নেয়াস্ত্র প্রদর্শন করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় কাজী হুমায়ুন কবির বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় বিস্ফোরক দ্রব্য আইনে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩০ থেকে ৪০ জনকে আসামি করে একটি দায়ের করা হয়। যার নম্বর মামলা নম্বর: ২৫/২০২৫)

পুলিশ জানায়, গত ২৩ মে (শুক্রবার) সকালে টঙ্গীর স্যাটার্ন টেক্সটাইলের ঝুট ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে গাজীপুর  মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হালিম মোল্লার অনুসারী আব্দুল্লাহ আল- মামুন হাওলাদার এবং ৫০ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাজী হুমায়ুন কবিরের অনুসারীদের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে ককটেল বিস্ফোরণ, ধারালো অস্ত্র ব্যবহার এবং অন্তত ১৫ জন আহত হওয়ার ঘটনা ঘটে, যাদের মধ্যে সাংবাদিক পথচারীরা রয়েছেন।

বিষয়ে  টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ  ইস্কান্দার হাবিবুর রহমান বলেনএটি একটি  পূর্বপরিকল্পিত সহিংসতা ছিল। অভিযানে আমরা দুইজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অন্য অভিযুক্তদের শনাক্ত করে বাকিদের গ্রেফতার করা হবে।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর