ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

পুলিশের মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল গৃহবধূর


  • আপলোড সময় : শনিবার ২৪ মে, ২০২৫ সময় : ৭:৫৪ পিএম

লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাট জেলা কালীগঞ্জ উপজেলার মদাতীতে  পুলিশের মোটরসাইকেলের ধাক্কায় নিলিমা রানী(৪২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার (২৪ মে) বিকাল ৪টায়  উপজেলার মদাতি ইউনিয়নের খালিসা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের সবজি বিক্রেতা কামিনী রায়ের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার চামটারহাট-কালীগঞ্জ বাইপাস আঞ্চলিক সড়কে নিজ বাড়ির সামনে বোরো ধানে খড় শুকাচ্ছিলেন গৃহবধু নিলিমা রানী। এ সময় চামটাবাজার থেকে মোটরসাইকেলে একজন সঙ্গী নিয়ে কালীগঞ্জ থানায় ফিরছেলেন কনস্টবল আশিক। ঘটনাস্থলে পৌছলে গৃহবধু নিলিমা রানীর শরীরের উপর দিয়ে গাড়ি চালিয়ে যায়। এতে গুরুতর আহত হন নিলিমা। স্থানীয়রা এসে তাকে আহত অবস্থায় উদ্ধার করে বাড়িতে নিলে তার মৃত্যু হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন  কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সেলিম মালিক। উপস্থিত জনতা ও নিহতের পরিবারের সাথে তাৎক্ষনিক আপোষ মিমাংস করে লাশ দাহ করার অনুমতি দেয়া হয়।

প্রতক্ষদর্শী স্বরসতি রানী বলেন, নিলিমা রানী তার নিজের রাস্তার নিজ  সাইডে দাড়িয়ে ছিলেন। পুলিশের মোটর সাইকেলটি গতি বেশি হওয়া নিলিমাকে ফেলে দিয়ে তার বুকের উপর দিয়ে যায় মোটরসাইকেলটি পরে পরিবারের লোকজন  উদ্ধার করে বাড়িতে নিলে তার মৃত্যু হয়।

ওসি সেলিম মালিক বলেন, সহকারী পুলিশ সুপার(বি সার্কেল) অফিসে কাজ শেষে ফেরাত পথে কনস্টবল আশিকের গাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ দাহ করার অনুমতি দেয়া হয়েছে।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর