ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

নড়াইলে বৈষম্যবিরোধীর সদস্য সচিব শাফায়াতের বাসায় চুরি


  • আপলোড সময় : রবিবার ২৫ মে, ২০২৫ সময় : ৪:৪৩ পিএম

নড়াইল প্রতিনিধি :

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নড়াইল জেলা শাখার সদস্য সচিব শাফায়াত উল্লাহ'র বাসার তালা ভেঙে নগদ অর্থ চুরির ঘটনা ঘটেছে। শনিবার (২৫ মে) দিবাগত রাতে নড়াইল পৌরসভার মহিষখোলার ভাড়া বাসা থেকে এ চুরির ঘটনা ঘটে।

 

ভুক্তভোগী শাফায়াত উল্লাহ জানান, গতকাল (শনিবার) দিবাগত রাতে আমি মহিষখোলার নিজ বাসায় তালা দিয়ে পৌরসভার বরাশুলায় আমার নানাবাড়ি ছিলাম। পরে  আজ (রবিবার) সকাল ৬ টা ৫০ মিনিটের দিকে এসে দেখি আমার বাসার গেটের তালা ভাঙা। এরপর ভেতরে ঢুকে দেখতে পাই, আলমারির কপাট খোলা এবং ড্রয়ারে রাখা সাড়ে ১৩ হাজার টাকা নেই। এছাড়াও আমার খাটের ড্রয়ারে রাখা সাড়ে চার হাজার টাকাও নেই। এছাড়াও ঘরে থাকা দুইটি মাটির ব্যাংক ভেঙে তার মধ্যে গচ্ছিত টাকা লুট করা হয়েছে। মাটির ব্যাংক দুইটিতে আনুমানিক ৪-৫ হাজার টাকা থাকার কথা।

 

এ বিষয়ে ভুক্তভোগী শাফায়াত উল্লাহ বলেন, আমি একটি বেসরকারি মাদরাসায় পাঠদান করি। এর পাশাপাশি পাঁচটি টিউশনি করি। আমার মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করা সমস্ত টাকা চুরি করে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ চাইলে আশাকরি এ ঘটনার রহস্য উদঘাটন করে চুরি হওয়া অর্থ উদ্ধার করা সম্ভব হবে।

 

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বলেন, আমি এ বিষয়ে পুলিশ পাঠিয়ে ব্যবস্থা নিচ্ছি। তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। ###

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর