ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

পাবনায় ৩ দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন


  • আপলোড সময় : রবিবার ২৫ মে, ২০২৫ সময় : ৫:০৬ পিএম

পাবনা প্রতিনিধি :

“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” এই প্রতিপাদ্যকে সামনে রেখেই সারাদেশের ন্যায় পাবনায় বিভিন্ন অনুষ্ঠানের মধ্যদিয়ে ৩ দিনব্যাপী ভূমি  মেলার উদ্বোধন করা হয়েছে রবিবার সকাল ১০টায় শহরের গোপালপুরস্থ পাবনা সদর ভূমি অফিস চত্বরে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে পাবনা জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মো: জাহাঙ্গীর আলম প্রধান অতিথি হিসেবে ভূমি মেলার উদ্বোধন ঘোষণা করেন। পরে একটি বর্ণাঢ্য র‌্যলী বের করা হয়।

র‌্যলী শেষে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইয়াসমিন মনিরার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যদেন পাবনা ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর আলম। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) কাজী রেজিনুর রহমান, পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহারুল ইসলাম, পাবনা সদর সহকারী কমিশনার (ভূমি) মুরাদ হোসেন, ইসলামী আন্দোলনের পাবনার উপদেষ্টা অধ্যাপক মো: আরিফ বিল্লাহ, ও গণঅধিকার পরিষদের সভাপতি জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

অনুষ্ঠানের সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) ইয়াসমিন মনিরা বলেন, মানুষের জীবনে সবচেয়ে দামী দুটি জিনিষ। একটি হলো তার সন্তান আরেকটি  হলো তার সম্পদ বা ভূমি। তাই এদুটো জিনিস একটু পরিচ্ছন্ন ও যত্ন করে রাখা দরকার। তিনি অতি স্বল্প সময়ে এত সুন্দর ও পরিচ্ছন্ন একটি অনুষ্ঠান করার জন্য সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুরাদ হোসেনকে ধন্যবাদ জানান। 

এছাড়াও মেলা উপলক্ষে সেমিনার, শিক্ষার্থীদের মধ্যে ভূমি সংক্রান্ত বিষয়ে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মেলায় প্রশাসনের কর্মকর্তা, কর্মচারী, স্কুল কলেজের শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, রাজনীতিবিদ ও ভূমির মালিকেরা উপস্থিত ছিলেন। 

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর