ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

পাবনায় হাত-পা বাঁধা তরুণের লাশ উদ্ধার


  • আপলোড সময় : রবিবার ২৫ মে, ২০২৫ সময় : ৫:১৯ পিএম

পাবনা প্রতিনিধি :

পাবনায় ইতুল হোসেন (১৮) নামের এক তরুণের হাত-পা বাঁধা অবস্থায় মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৪ মে) রাত ৯টার দিকে চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়নের মিলনচর এলাকায় গুমানি নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ইতুল  হোসেন মিলনচর গ্রামের নবীর উদ্দিনের ছেলে। সে শুক্রবার (২৩ মে) রাত থেকে নিখোঁজ ছিলেন।

রবিবার সকালে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার রাত ১০টার দিকে অজ্ঞাতনামা দুই যুবক  মোটরসাইকেলে করে ইতুলকে ডেকে নিয়ে যায়। এরপর থেকেই সে নিখোঁজ ছিলেন। শনিবার রাতে গুমানি নদীর মিলনচর ও কাজিরচর সংযোগস্থলে ভাসমান অবস্থয় হাত-পা বাঁধা এক তরুণের মরদেহ দেখতে পান এলাকাবাসী। পরে পুলিশে খবর দিলে মরদেহটি উদ্ধার করা হয়। পরিবারের সদস্যরা মরদেহটি ইতুলের বলে শনাক্ত করেন।

তিনি আরো জানান, মরদেহ উদ্ধারের সময় দেখা যায়, ইতুলের হাত ও পা শক্ত করে বাঁধা এবং নাক ও মুখে রক্তাক্ত জখম রয়েছে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর