ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

ভূমি সংক্রান্ত বিষয়ে জানানোই ভূমি মেলার উদ্দেশ্য : রাজশাহী


  • আপলোড সময় : রবিবার ২৫ মে, ২০২৫ সময় : ৫:৩৬ পিএম

বিভাগীয় কমিশনার

উত্তরাঞ্চল প্রতিনিধি:রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ বলেছেন, ভূমি মেলার মূল উদ্দেশ্য হলো সকলকে ভূমি সংক্রান্ত বিষয়ে জানানো। রবিবার রাজশাহীতে অনুষ্ঠিত ভূমি মেলার উদ্বোধনীতে তিনি ভূমি সংক্রান্ত বিষয় শিক্ষার্থীদের কাছে তুলে ধরেন।

শিক্ষার্থীদের নামজারি বোঝাতে গিয়ে তিনি বলেন, তোমার নিজের নামে যদি একটু ভূমি থাকে বা একটি বাড়ি থাকে তাহলে একটি কাগজ থাকবে আর সেই কাগজের নাম হবে খতিয়ান বা পর্চা। সেই খতিয়ানে তোমার নাম লেখা থাকবে। যেহেতু তোমার নাম লিপিবদ্ধ হলো সুতরাং তোমার নামে নামজারি করা হলো। নামজারি হওয়ার সাথে সাথে তোমার নামে একটি কাগজও তৈরি হয়ে গেল।

এর আগে তিনি রাজশাহীতেবেলুন ফেস্টুন উড়িয়ে ভূমি মেলার উদ্বোধন করেন। ‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের ভূমি সুরক্ষিত রাখি- এই প্রতিপাদ্যকে সামনে রেখে এদিন রাজশাহী বোয়ালিয়া থানা ভূমি অফিস প্রাঙ্গনে তিন দিনব্যাপী ভূমি মেলা শুরু হয়েছে। এ উপলক্ষে সকালে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

পরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় খোন্দকার আজিম আহমেদ ভূমির কর প্রদান প্রসঙ্গে বলেন, ভূমির জন্য যে কর দেওয়া হয় তার নাম ভূমি উন্নয়ন কর। আর এই কর নিয়মিত সরকারকে প্রদান করতে হবে। অনলাইনে বা ভূমি অফিসে গিয়ে এ কর দেওয়া যাবে। ঘরে বসে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমেও ভূমি উন্নয়ন কর দেওয়া যায়।

রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতারের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার রেজাউল আলম সরকার, ড. চিত্রলেখা নাজনীন এবং উপ-ভূমি সংস্কার কমিশনার মোছা: তাছলিমা খাতুন।

সভায় অন্যান্যের মধ্যে সরকারি-বেসরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী অংশ নেন। মেলায় ভূমি কর বিষয়ক ৮টি বুথ স্থাপন করা হয়। ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ১৮ জনের মাঝে ১ কোটি ৭৩ লক্ষ টাকার চেক প্রদান করা হয়।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর